4 Answers
লাল টমেটো, ডালিম, কাঠবাদাম, রসুন, ডার্ক চকোলেট, লাউ, লবঙ্গ ইত্যাদি নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শুক্রাণু বাড়ে।
কলাঃ কলা স্পার্মের পরিমাণ উল্ল্যেখযোগ্য ভাবে বৃদ্ধি করে। কলায় বোমেনাইল নামের বিশেষ এক ধরণের এঞ্জাইম আছে যা যৌন উদ্দিপক হরমোন গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও কলায় ভিটামিন বি১, ভিটামিন এ ও ভিটামিন সি আছে যেগুলো শরীরের শক্তি বাড়ায় এবং স্পার্ম উৎপাদন বাড়াতে সহায়তা করে | গরুর মাংসঃ গরুর মাংসে আছে প্রচুর পরিমাণে জিংক। জিংক যৌন উদ্দীপনা কমানোর জন্য দায়ী টেস্টোস্টেরন কে এস্ট্রোজনে রূপান্তরিত করতে বাঁধা দেয়। ফলে যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকির থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়াও গরুর মাংসে প্রচুর প্রোটিন আছে যা স্পার্মের পরিমাণ ও গুন বৃদ্ধি করে | তেল যুক্ত মাছঃ তৈলাক্ত মাছ স্পার্মের গুন বাড়াতে সহায়ক। তৈলাক্ত মাছে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। ওমেগা-৩ ফ্যাটি এসিডের DHA ও EPA ডোপামিনের উৎপাদন বাড়িয়ে দেয় এবং মস্তিকে যৌন উদ্দীপনার অনুভুতি জাগাতে সহায়তা করে | রসুনঃ রসুনে আছে সেলেনিয়াম নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট যা স্পার্মের সক্রিয়তা বাড়ায়। এছাড়াও রসুনে আরো আছে আলিকিন যা যৌনাঙ্গের রক্তচলাচল বৃদ্ধি করে উদ্দিপনা সৃষ্টি করে এবং স্পার্মের পরিমাণ বাড়ায় | কালজিরাঃ কালোজিরা বা নাইজেলা সিডে ১৫টি অ্যামোইনো এসিড আছে। এছাড়াও কালোজিরায় ২১ শতাংশ প্রোটিন রয়েছে ও ৩৮ শতাংশ শর্করা আছে। নিয়মিত কালোজিরা সেবনে স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং স্পার্মের গুনাগুণ বাড়ে | লেবু জাতীয় ফলঃ ভিটামিন সি এর মত এন্টিঅক্সিডেন যা সিরটাস বা লেবুজাতীয় ফলে প্রচুর পরিমানে বিদ্যমান পুরুষের বীর্যের মান উন্নত করে। লেবু, আঙ্গুরের জুস এক্ষেত্রে খুবই কার্যকর |
ডিম, টমেটো, গাজর ইত্যাদি ছাড়াও আপনি খেতে পারেন। ঝিনুক: এটি দস্তা সমৃদ্ধ খাবার, তাই শুক্রাণু এবং টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধিতে খুব কার্যকর। দস্তার অভাব অধিকাংশ লোকের বন্ধ্যাত্বের প্রধান কারণ হয়ে থাকে। পানি: পানি শুধু প্রাণ বাঁচায় না। এটা আপনার উর্বরতা বৃদ্ধি করে। বেশি করে পানি খেলে আপনার বীর্যপাতের ভলিউম বৃদ্ধি হয়, যা স্বাস্থ্যসম্মত শুক্রাণুকে উৎসাহিত করে। কুমড়ো বীজ: কুমড়ো বীজে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যা যৌন অঙ্গে রক্ত প্রবাহ উদ্দীপিত করতে সাহায্য করে। এগুলো কাঁচা খাওয়াই ভাল। কারণ রান্না বা প্রক্রিয়াজাত খাবার প্রয়োজনীয় পুষ্টি রোধ করে। এতেও প্রচুর পরিমাণে দস্তা আছে। ডাল: ডাল প্রাকৃতিক ফলিক অ্যাসিডের অন্যতম উৎস, যা একটি সুস্থ শুক্রাণুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যে সব পুরুষের শরীরে কম ফোলেট থাকে তাদের শুক্রাণুর মধ্যে ক্রোমোসোমাল খুঁত (খুব কম বা খুব বেশি) হওয়ার আশংকা থাকে। ডালিম: ডালিম অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা রক্তের প্রবাহ বাড়ায়। এ ফলটি শুক্রাণুর মান উন্নত করে। এটা আপনার কামশক্তিও উন্নত করবে। ডার্ক চকলেট: এতে শুক্রাণুর গণনা এবং তার গতিশীলতা বৃদ্ধির জন্য দারুণ কাজ করে। এটি অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ। মনে রাখবেন যত কড়া চকলেট হবে, তত ভাল ফল পাওয়া যাবে।
যেসব খাবার বীর্যে শুক্রাণুর সংখ্যা বাড়ায়ঃ চকলেট, কলা, শাক সবজী, বাদাম, ডিম, ছোলা, পনির।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy