আমার পেয়ারার গাছের পাতায় সাদা ফুতি পোকা আক্রমণ করেছে। কি করলে এটা দুর হবে জানালে উপকৃত হব?
2984 views
2 Answers
এটি এক ধরনের ছত্রাক জাতীয় পোকার সংক্রমন|এর হাত থেকে রক্ষা পেতে বিষ প্রয়োগ করতে হবে|প্রথমবার বিষ প্রয়োগের এক সপ্তাহ পর আবার প্রয়োগ করবেন|তাহলে এই ছত্রাক ধ্বংস হয়ে যাবে|আর মাঝে মধ্যে বিষ প্রয়োগ করবেন|এতে পোকার আক্রমনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে|
2984 views
Answered
এটিকে বলে white fly বা সাদা মাছি পোকা। যে কোন কনট্যাক্ট পেষ্টিসাইড যেমন ম্যালাথিয়ন বা সুমিথিয়ন ১০ লিটার পানিতে ২ মিলিলিটার ওষুধ মিশিয়ে ৭~১০ দিন পর পর ২~ ৩ বার ভালভাবে স্প্রে করুন এতে ভাল ফল পাবেন। মনে রাখবেন ওষুধ দেয়ার পর ৫~৭ দিন ফল খাওয়া যাবে না। অার হ্যা, ওষুধ দেয়ার পরপরই যদি বৃষ্টি হয় তাহলে কাজ কম হবে তাই ওষুধ দেয়ার অাগে অাবহাওয়া দেখে রৌদ্রজ্জ্বোল অাবহাওয়ায় ওষুধ স্প্রে করুন।
-------
কৃষিবিদ মোঃ অাব্দুর রাজ্জাক
বি এস সি অনার্স ইন এগ্রিকালচার
এম এস ইন হর্টিকালচার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
2984 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy