তারাবীহ এর নামাজ?
তারপর কিছু লোক ২০+৩ রাকাত পড়ার জন্য, দাড়িয়ে যান, এসময় তারা মসজিদে বসে থাকেন। ২০ রাকাত তারাবীহ পড়ার জন্য এদের মধ্য থেকে একজন ইমাম হন।এদলের সংখ্যা কম।
এখন প্রশ্ন হল, কোনটা বেশী সহিহ। ২য় টা যদি সহিহ হয়, তবে প্রথম ইমাম কি প্রশ্ন বিদ্ধ হল কিনা, সম্ভব হলে বিস্তারিত জানাবেন।
3 Answers
তারাবীর নামায কয় রাকাত তা নিয়ে কিছুটা মতবিরোধ আছে। ইমাম শাফি'ঈ রহ. ও বর্তমান আহলে হাদীছসহ অনেকের মতে তারাবীহ আট রাকাত। অবশ্য হযরত ইবনে আব্বাস রা. থেকে বায়হাকী ও তাবরানী শরীফে বর্ণিত আছে যে, তারাবীহ বিশ রাকাত। হানাফী মাযহাব মতেও তারাবীহ বিশ রাকাত। সৌদি আরবে শাফি'ঈ, হাম্বলী ও মালেকী মাযহাবের লোকই বেশি, তা সত্ত্বেও হারমাইন শরীফাইন, বায়তুল্লাহ ও মসজিদে নববীতে বিশ রাকাত তারাবীহ হয়। তাই এ কথা বুঝে নেয়া যায় যে, আল্লাহ ও তাঁর রাসূল সা. এর নিকট এটাই পছন্দনীয় আমল। তাই যারা বিশ রাকাত ও বেতের সহ ২৩ রাকাত আদায় করার জন্য দাড়িয়ে গেছে তারা পছন্দনীয় ও হানাফী মাযহাবের অনুসারীর কাজ করেছে। আর ইমাম সাহেবের বেতের সহ তারবীহ ১১ রাকাত পড়াটা ঠিক আছে তবে কাজটি উত্তম হয়নি এবং হানাফী মাযহাবের একজন অনুসারী হিসাবে পরিচয় দেতে পারে নি।
বেতেরসহ তেইশ রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। চার মাজহাবের ইমামগণের কেউই 20রাকাতের নীচে তারাবীর দলিল দেন নি। তারাবীর নামাজ বিশ রাকাতের নিম্নে কোনো দলিল নেই! বরং মাজহাবের ইমামগণ বিশ এবং বিশ রাকাতের বেশি বলেছেন।কেউ বিশের নীচে বলেন নাই। এই সাইটে সার্চ দিয়ে বিস্তারিত তথ্য পেতে পারেন।
http://www.www.bissoy.com/qa/352557/ এই লিংকে গিয়ে ইয়াকুব আলী ভাইয়ের উত্তরটা দেখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy