1 Answers

সম্রাট শাহজাহান যখন বাংলায় আগমণ করেন তখন হুগলির পর্তুগীজদের অসম্মাঞ্জনক আচরণ তাঁকে সর্বপ্রথম অসন্তুষ্ট করে।  এছাড়া এলাহাবাদ অভিযানে পর্তুগীজ নেতারা তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করে তার পক্ষ ত্যাগ করায় তিনি খুবই ক্ষিপ্ত হয়েছিলেন। এতে তিনি খুবই সমস্যায় পড়ে গিয়েছিলেন।  আর সবচেয়ে বেশি তিনি তখন রাগ হন যখন পর্তুগীজেরা ফেরার পথে মমতাজ মহলের দুই পরিচারিকাদের ধরে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার চালায়। তখনই তিনি কাসিম খান জুয়নীকে এদের শায়েস্তা করবার নির্দেশ দেন।

2829 views Answered

Related Questions

Next steps