ভুলক্রমে অনলাইনে আবেদন করতে পারিনি?
আমি ২০১৬ তে সাইন্স গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু পারিবারিক সমস্যার কারণে একবছর গ্যাপ দিতে হয় । এইবার ভর্তি হওয়ার আশা ছিলো কিন্তু আমার ভাইয়া ভুলক্রমে অনলাইন আবেদন করেনি । এখন অনলাইন আবাদনের সময়টাও শেষ ভর্তি শুরু হয়ে গেছে । এখন কি আমি ভর্তি হতে পারবো নাকি পারবো না আর পারলেও কিভাবে ? প্লিজ কেউ জানলে জানান এটা কারও জীবন মরনের ব্যাপার আর যিনি বলতে পারবেন তাকে অসংখ্য ধন্যবাদ
1 Answers
আপনি আজ রাত ১১টা ৫৯মিনিট এর মধ্যে আবেদন করতে পারবেন। আর তাও যদি না পারেন তাহলে পলিটেকনিকে আবেদন করতে পারনে। আর তার পাশাপাশি আপনি আপনার নিকটস্থ কলেজে ব্যক্তিগত ভাবে কথা বলুন। কারণ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও কয়েকটা সিট খালি থাকে। কলেজ কর্তৃপক্ষ ইচ্ছা করলে আপনাকে সেখানে ভর্তি করাতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy