নাভীর নিচের লোম গুলা ৪০ দিন এর ভেতর পরিষ্কার করতে হয় ,না হলে নাপাক শরীর হয়ে জায়?

 নাভীর নিচের লোম গুলা ৪০ দিন এর ভেতর পরিষ্কার করতে হয় ,না হলে নাপাক শরীর হয়ে জায়, এখন লোম গুলা পরিষ্কার বলতে ক্লিন শেভ করতে হবে না কি কেচি দিয়ে ছোট করলেই হবে ?

কেচি দিয়ে ৪০ দিনের ভেতর ছোট করলে কি ৪০ দিন পর নাপাক হয়ে জাব ?

3671 views

1 Answers

নাভির নিচের লোম 40  দিনের মধ্যে পরিষ্কার করা সুন্নত । এসম্পর্কে মুসলিম শরীফে হাদিস এসেছে,

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻳَﺤْﻴَﻰ ﺑْﻦُ ﻳَﺤْﻴَﻰ، ﻭَﻗُﺘَﻴْﺒَﺔُ ﺑْﻦُ ﺳَﻌِﻴﺪٍ، ﻛِﻼَﻫُﻤَﺎ ﻋَﻦْ ﺟَﻌْﻔَﺮٍ، - ﻗَﺎﻝَ ﻳَﺤْﻴَﻰ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﺟَﻌْﻔَﺮُ ﺑْﻦُ ﺳُﻠَﻴْﻤَﺎﻥَ، - ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻋِﻤْﺮَﺍﻥَ ﺍﻟْﺠَﻮْﻧِﻲِّ، ﻋَﻦْ ﺃَﻧَﺲِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚٍ، ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺃَﻧَﺲٌ ﻭُﻗِّﺖَ ﻟَﻨَﺎ ﻓِﻲ ﻗَﺺِّ ﺍﻟﺸَّﺎﺭِﺏِ ﻭَﺗَﻘْﻠِﻴﻢِ ﺍﻷَﻇْﻔَﺎﺭِ ﻭَﻧَﺘْﻒِ ﺍﻹِﺑْﻂِ ﻭَﺣَﻠْﻖِ ﺍﻟْﻌَﺎﻧَﺔِ ﺃَﻥْ ﻻَ ﻧَﺘْﺮُﻙَ ﺃَﻛْﺜَﺮَ ﻣِﻦْ ﺃَﺭْﺑَﻌِﻴﻦَ ﻟَﻴْﻠَﺔً .

অর্থঃ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। গোফ ছাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নীচের লোম ছেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যেন আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি। মুসলিম-506 (ইসলামিক ফাউন্ডেশন)

40 দিনের মধ্যে নাভির নিচের লোম পরিষ্কার না করলে গুনাহ হবে । কিন্তু 40 দিন অতিবাহিত হলে নাপাক হবেন না । 40 দিনের মধ্যে লোম পরিষ্কার না করলে নাপাক হয়ে যায় বলে যে কথা প্রচলিত সেটি ভুল ধারণা । শরীর নাপাক হয় তখনই যখন গোসল ওয়াজিব হয় ।

লোম পরিষ্কার করার ক্ষেত্রে ব্লেড  দিয়ে ছেঁচে দিতে পারেন অথবা কাঁচি দিয়ে খুব ছোট করে কেটে দিতে পারেন ।

ক্লিন শেভ বা কাঁছি যাই ব্যবহার করেন , সেদিন থেকে 40 দিনের মধ্যে পরিষ্কার হতে হবে । 

লোম পরিষ্কারের ক্ষেত্রে 40 দিনের মত দীর্ঘ দিন কেন অতিবাহিত করবেন? এক সপ্তাহ অথবা 15 দিনের মধ্যে লোম পরিষ্কার করা উত্তম।

3671 views Answered

Related Questions

Next steps