1 Answers

আলো প্রতিফলিত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। বিভিন্ন বস্তু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের (রঙের) আলো শোষণ করে। যেসব তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষিত হয়না সেগুলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে ধরা দেয় আর এভাবেই আমরা বিভিন্ন রঙের জিনিস দেখতে পাই।
আলো ঠিক কেনো প্রতিফলিত হয় এর ব্যাখ্যা দিতে আয়নাকে উদাহরণ হিসেবে ধরি। আয়নার বিপরীত পৃষ্ঠে সিলভারের আস্তরণ থাকে। আলো অর্থাৎ ফোটন যখন এর উপর পতিত হয় তখন সিলভার অনুগুলো সে ফোটনগুলো গ্রহণ করে উত্তেজিত হয়ে পড়ে, ফলে তারা অস্থিতিশীল হয়ে পড়ে। পুনরায় স্থিতিশীলতা ফিরে পেতে অনুগুলো গৃহীত ফোটনের সমপরিমাণ শক্তি আবার ফোটন রুপেই বের করে দেয়। এভাবেই পূর্ণ প্রতিফলন ঘটে।
অন্যান্য বস্তুর ক্ষেত্রে কিছু ফোটন শোষিত হয় আর কিছু হয়না।
4509 views Answered

Related Questions

Next steps