2 Answers

কোনো ফেরেশতাকেই আল্লাহ তাআলা উল্টো করে ঝুলিয়ে রাখবেন না। ফেরেশতারা পাপী নন। তাঁরা মাসূম তথা নিষ্পাপ। এ সম্পর্কে লোকসমাজে কোনো কথা যদি প্রচলিত থাকে, তাহলে সেগুলো অবশ্যই অবশ্যই ভুল। কুরআন হাদিসে এগুলোর কোনো ভিত্তি নেই। ফেরেশতাদের সম্পর্কে এমন অপমানজনক কথা বলাও জায়েজ নেই, বিশ্বাস করাও জায়েজ নেই।

2884 views

গ্রন্থঃ যঈফ ও জাল হাদিস অধ্যায়ঃ ১/ বিবিধ হাদিস নম্বরঃ ১৭০ আল্লাহ্‌ তা'আলা যখন আদম (আঃ) কে যমীনে নামিয়ে দিলেন, ফেরেশতারা বললেনঃ হে প্রভু! আপনি যমীনে এমন লোক সৃষ্টি করবেন যারা ফ্যাসাদ করবে ও রক্তারক্তি করবে- এমতাবস্থায় যে আমরা আপনার প্রশংসার সাথে তাসবীহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ্‌ বললেনঃ আমি যা জানি তোমরা তা জান না। তারা বললঃ হে প্রতিপালক! আমরা আদম সন্তানদের চেয়ে তোমার জন্য বেশী আনুগত্যশীল। আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেনঃ ফেরেশতাদের মধ্য হতে দু'জন ফেরেশতাকে নিয়ে আস, তাদের দু'জনকে যমীনে প্রেরণ করা হবে। অতঃপর আমরা দেখব তারা কেমন আমল করে। তারা বলল হে আমাদের রব! হারুত ও মারূত। অতঃপর তাদের দু'জনকে পৃথিবীতে প্রেরণ করা হল। তাদের দু'জনের সম্মুখে মানবকুলের সর্বাপেক্ষা সুন্দরী রমণী হিসাবে যুহরাকে দাঁড় করানো হলো। সে তাদের দু'জনের নিকট আসল। অতঃপর তারা দু'জনে তার নিকট তাকে চাইল। সে বললঃ আল্লাহ্‌র কসম তা হবে না যতক্ষন পর্যন্ত আল্লাহ্‌র সাথে অংশীদার স্থাপনের উক্তি না করবে। তারা দু'জনে বললঃ আল্লাহর কসম আমরা আল্লাহ্‌র সাথে শির্ক করতে পারব না। অতঃপর সে তাদের দু'জনের নিকট হতে চলে গেল। তারপর একটি শিশুকে বহন করে পুনরায় আসল। তারা দু'জনে তাকে পাবার জন্য চাইল। সে বললঃ আল্লাহ্‌র কসম তা হবে না যতক্ষন পর্যন্ত তোমরা দু'জনে এ শিশুটিকে হত্যা না করবে। তারা বলল আল্লাহ্‌র কসম আমরা তাকে কখনও হত্যা করব না। সে চলে গেল। তারপর এক পিয়ালা মদ নিয়ে পুনরায় আসল। অতঃপর তারা দু'জনে তাকে চাইল। কিন্তু সে বলল আল্লাহ্‌র কসম তা হবে না যতক্ষন পর্যন্ত এ মদ পান না করবে। এরপর তারা দু'জনে মদ পান করে মাতাল হয়ে গেল। অতঃপর সেই রমণীর সাথে দু'জনে যেনায় লিপ্ত হল, শিশুটিকে হত্যা করল। অতঃপর যখন জ্ঞান ফিরে আসল, তখন রমণীটি বললঃ আল্লাহ্‌র কসম তোমরা দু'জনে যখন মদ পান করে মাতাল হয়ে গেলে তখন আমার নিকট যে সব কর্ম করতে অস্বীকার করেছিলে সে সব কর্ম করা হতে কিছুই ছাড়লে না। অতঃপর তাদের দু'জনকে দুনিয়া ও আখেরাতের শাস্তির মধ্য হতে একটি শাস্তি গ্রহন করার জন্য স্বাধীনতা দেয়া হল। তারা দু'জনে দুনিয়ার শাস্তি পছন্দ করল। মারফু' হিসাবে হাদিসটি বাতিল। এটিকে ইবনু হিব্বান, আহমাদ, আব্দু ইবনে হামীদ, ইবনু আবিদ-দুনিয়া, বাযযার, ইবনুস সুনী যুহায়ের ইবনু মুহাম্মাদ সূত্রে মূসা ইবনু যুবায়ের হতে ... বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছিঃ এটি মওকুফ হিসাবে সহীহ, যার বিবরণ কিছু পরেই আসবে। ইবনু কাসীর তার “আত-তাফসীর” গ্রন্থে (১/২৫৪) বলেনঃ মূসা ইবনু যুবায়ের হচ্ছেন আনসারী। তাকে ইবনু আবী হাতিম "আল-জারহু ওয়াত তা’দীল" গ্রন্থে (৪/১/১৩৯) উল্লেখ করে তার সম্পর্কে ভাল-মন্দ কিছুই বলেননি। তার অবস্থা অস্পষ্ট (মাসতুরুল হাল)। তিনি এককভাবে নাফে হতে বর্ণনা করেছেন। ইবনু হিব্বান তাকে "আস-সিকাত" গ্রন্থে উল্লেখ করেছেন, কিন্তু বলেছেনঃ كان يخطيء ويخالف তিনি ভুল করতেন এবং অন্যের বিরোধিতা করতেন। ইবনু হিব্বান যদি কোন বর্ণনাকারীর ব্যাপারে চুপ থাকেন তাহলে তার উপর নির্ভর করা যায় না। তিনি নরমপন্থীদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে। অথচ এখানে তিনি বলেছেনঃ তিনি ভুল করতেন এবং বিরোধিতা করতেন। এছাড়া যুহায়ের ইবনু মুহাম্মাদ সহীহাইনের বর্ণনাকারী হওয়া সত্ত্বেও তার হেফযের ব্যাপারে বহু কথা আছে। এ কারণেই তাকে একদল দুর্বল আখ্যা দিয়েছেন। বাযযার তার সম্পর্কে বলেনঃ তিনি হাফিয ছিলেন না। তার সম্পর্কে ইবনু আবী হাতিম “আল-জারহু ওয়াত তা’দীল” গ্রন্থে (১/২/৫৯০) বলেনঃ তার হেফযে ক্রটি থাকার কারণে তিনি যে হাদীস শাম দেশে বলেছেন সেটি ইরাকে অস্বীকার করেছেন। ফলে তিনি তার কিতাব হতে যা বর্ণনা করেছেন তা সহীহ আর তার হেফয হতে যা বর্ণনা করেছেন তাতে ভুল করেছেন। ইবনু কাসীর বিবরণ দিয়েছেন যে, এ ঘটনাটি ইসরাইলীদের বানোয়াট ঘটনা। মারফু হাদীস হিসাবে সাব্যস্ত হয়নি। এটি কা'য়াব আল-আহবার হতে আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত হয়েছে। আমি (আলবানী) বলছিঃ একদল পূর্ববর্তী ইমাম এ হাদীসটিকে মুনকার হিসাবে চিহ্নিত করেছেন। ইমাম আহমাদ বলেনঃ এটি মুনকার, এটি কা'য়াব হতে বর্ণনা করা হয়ে থাকে। ইবনু আবী হাতিম বলেনঃ আমি আমার পিতাকে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেনঃ এটি মুনকার হাদীস। আমি (আলবানী) বলছিঃ এটি মারফু’ হিসাবে বাতিল হওয়ার প্রমাণ এই যে, এটিকে ইবনু উমার (রাঃ) হতে সাঈদ ইবনু যুবায়ের এবং মুজাহিদ মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। যেমনভাবে সুয়ূতীর “দুররুল মানসূর” গ্রন্থে (১/৯৭-৯৮) এসেছে। হাদিসের মানঃ জাল (Fake) http://www.hadithbd.com/share.php?hid=67928

2884 views

Related Questions