মানসিক চাপ এ আছি?

আমি মোটামোটি ভালো ছেলে এবং বাবা মা কে অনেক ভালোবাসি তবে তা প্রকাশ করি নি। আজকে বাজার করি নি বলে আমার মা এর সাথে ঝগড়া হয় এবং এক পর্যায়ে রাগের মাথায় দুজনেই যা তা কথা কাটাকাটি হয়। এবং মা আমাকে এক পর্যায়ে অভিশাপ দেয় যে আমি জীবনে কিছু করতে পারব না, ধ্বংস হয়ে যাবো। কিন্তু আমি আমার মাকে অনেক ভালোবাসি তবে তিনি তা বুঝেন না। এখন আমি কি করব??? আমার বেচে থাকার ইচ্ছে কমে গেছে
2931 views

5 Answers

ভাই মায়ের মতো আপন এই দুনিয়াতে কেউ না

সব পাওহা যাবে কিন্তূ একবার মা হারা হলে সেই মাকে আর ফিরে পাওয়া যাবে না

মায়েরা রাগের মাথায় অনেক কথা বলেন কিন্তূ সেগুলা মন থেকে  বলেন না, কোন মায়েরাই চাই না তার ছেলে ধংস্ব হয়ে যাক বা কিছু করতে না পারুক

আপনি বাজার করেন নি তাই মা রেগে গেছেন তাই দুটো কথা সুনিয়েছেন এতে কষ্ট পাওয়ার কিছু নাই ভাই


মা তো মা  মার মতো আর কেউ হতে পারবে না

কে জানে মা আপনাকে বকে হয়তো নিজেও অনেক কষ্ট পেয়েছেন

ভাই আপনি মায়ের সআআথে ভালো ব্যাবহার করুন মাকে সম্মান করুন মায়ের সব কাজে তাকে সাহায্য করুন

দেখবেন সব ঠিক হয়ে গেছে,

আর আল্লহা তালার কাছে মায়ের জন্য দোয়া করুন

এবং আল্লাহতালা কে ডাকুন সব ঠিক হয়ে যাবে

ভাই গো আত্তহত্যা মহা পাপ ভাই ভুল করেও সেটা করবেন না

আশা করি বুঝতে পেরেছেন 

2931 views Answered
প্রথমেই আপনাকে বলব হতাশ হবেন না। বাবা মা সন্তানকে মন থেকে গালি দেয়না। মরে যেতে মন চাচ্ছে! নিজের মনকে প্রশ্ন করুন তো কাকে দেখানোর জন্য মরতে চাচ্ছেন? আপনি মরে গিয়ে
 আপনার মাকেই তো দুঃখ দিতে চাচ্ছেন।  তাই তো! যে মা ছোট থেকে আপনাকে আগলে রেখে বড় করেছে, দুবছর  বুকের দুধ খাইয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে সে মা কি সামান্য একটু রাগ দেখানোর অধিকারটুকু রাখে না! 
যার মা নেই, সে বাসায় গিয়ে মিষ্টি ডাকটা আর ডাকতে পারে না কিন্তু আপনি তো ভাগ্যবান 
যে আপনার মা বেঁচে আছে। আপনি আপনার মায়ের কাছে গিয়ে অনুতপ্ত কণ্ঠে ক্ষমা চান। মা জাতটাকেই বোধহয় সৃষ্টিকর্তা ক্ষমা করার জন্য সৃষ্টি করেছেন। আপনি ক্ষমা পেয়ে যাবেন সাথে অনেক দুআও পাবেন, যা সাড়া জীবন কাজে
 দিবে। মনে রাখবেন আপনি একমাত্র ব্যক্তি নন যে ভুল করেছে।  পজেটিভ ভাবুন। মায়ের পাশে থাকুন।  আপনার মাকে ভালো রাখার জন্য হলেও আপনার বেঁচে থাকাটা জরুরী। 


( আমার কথা খারাপ লাগলে অামাকে ক্ষমা করে দিবেন। আমি মা হারিয়েছি অনেক আগেই।  আমি এখন মা'র সাথে অনেক ভালো ব্যবহার করতে চাই কিন্তু সুযোগ যে আর নাই। কিন্তু আপনার সে সুযোগ এখনও আছে। )
2931 views Answered

মা কোন সন্তানের উপর যতই রাগ করুক না কেন তার সন্তানকে ঠিকই ভালোবাসে ভালো কামনা করে। মা যতই উত্তেজিত হোক কোন কারনে তার রাগকে হাসি মুখে সহ্য করা। আপনি। আপনার মা আপনার উপর রেগে আছে যদি পারেন ক্ষমা চান অথবা তার সাথে কথা বলুন তাহলে আপনার মন ভালো হবে আপনার মাও আপনাকে ভালোবাসবে। এবং রাগে আপনাকে যে অধিশাপ দিয়েছেন তা তিনি তুলে নিবেন।

2931 views Answered

ভাই, আগে মা এর পা ধরে মাফ নেন, মা আপনাকে মাফ করে না দেয়ার আগে পা ছাড়বেন না, দেখবেন আপনার মা খুশি হবে,আর কোন মা ই তার  সন্তান কে অভিশাপ দেন না, রাগের সময় যা বলছে ওটা কোন ব্যাপার না, মা এর নিকট থেকে মাফ নেন, আর তার সব কথা শুনুন,মা কে যদি সত্যি ই ভালবাসেন,তাহলে মা এর সব কথা শুনুন। 

2931 views Answered

ভাই মা এর মতো কেউ হয় না

মা সন্তানের জন্য সব করতে পারেন

যেহেতু মা রাগ করেছে সেহেতু আপনি মায়ের কাছে

মাফ চান।

মা কে বলেন এমন টা আর কখনো হবে না

দেখবেন মা আপনাকে মাফ করে দিয়েছেন

চাইলে মাকে আপনি একটি শাড়ী উপহার দিতে

পারেন এতো মা আর বেশি খুশি হবেন

আশা করি বুঝতে পেরেছেন 

2931 views Answered

Related Questions

Next steps