দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভূগছি সবাই একটু পরামর্শ দেন?
আমি ছেলে বয়স ২০-২১। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ (হিসাব বিজ্ঞান)১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। ১ম বর্ষ পরীক্ষা সময় থেকে পেটের সমস্যায় ভূগছি।১ম হয়তো গ্যাস্ট্রিক সমস্যা মনে হয়েছিল আমার। তারপর ডাক্তার দেখালাম কিছুটা ভালো হলো।শরীর দুর্বলতা ছারলোনা বেশী খেতে পারতাম না।তারপর শরীর দুর্বলতার জন্য সেলাইন নিলাম কিন্তু উপকার পেলামনা।পরবর্তীতে আর ভালো ভালো ডাক্তার দেখালাম সমস্যাটা আরো বাড়তে থাকে। আমার সমস্যাটা হলো খিদে লাগেনা দিনে ১বার ২বার খাই সেটা খুব অল্প পরিমাণ। এমন কিছু কিছু দিন আছে ১দিন পর পর খাইছি। এ অবস্থায় না খেতে খেতে আমার শরীরের খুব খারাপ অবস্থা। আমি এখনও বিশ্বাস করতে পারছিনা ভাল হব মনে হচ্ছে আমি মরে যাব। আমার মত অবস্থা কারো দেখিনি জানিনা এটা কি রোগ ডাক্তার বলে গ্যাস্ট্রিক। যদি গ্যাস্ট্রিক হয় ঔষুধ খাচ্ছি খাওয়া দাওয়া নিয়ম করছি তাহলে ভালো হচ্ছিনা কেন? আপনা কি বলতে পারেন এটা কি???? আপনা কি বলতে পারেন আমার শেষ চিকিৎসা কি???
2714 views
1 Answers
আসলে আপনার সমস্যাটা আপাতত গ্যাস্ট্রিক বলেই মনে হচ্ছে ৷ তবে রুচি নষ্ট আরো বিভিন্ন কারনে হতে পারে ৷ এখানে যারা পরামর্শ দেন তারা সবাই পেশাগত ভাবে ডাঃ নয় ৷ কাজেই আপনার উচিৎ হবে একজন ভাল বিশেষজ্ঞ ডাঃ দেখানো ৷ এভাবে আপনার চিকিৎসা হবে না ৷ আর যেখানেই চিকিৎসা করাবেন অবশ্যই ধৈর্য সহকারে নিয়মিত নিয়ম মাফিক ঔষধ সেবন করবেন ৷ ছাড়াছাড়ি করে ঔষধ খাবেন না ৷ আশা করি সুস্থ হবেন ৷
2714 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy