ঘ ইউনিটে চান্স পাওয়া সম্ভব?? কোচিং করবো।
2843 views

1 Answers

ঢাবির ঘ ইউনিটে ২০১৬-১৭ সেশনে ভর্তি আবেদনের যোগ্যতা ছিলো মানবিকে শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি, এইচএসসি মিলে ৭ পয়েন্ট,ব্যাবসায় শাখার শিক্ষার্থীদের জন্য ৭.৫ এবং বিজ্ঞানের শাখার শিক্ষার্থীদের জন্য ৮ পয়েন্ট।তাছাড়া এইচএসসির কোন বিষয়ে জিপিএ ৩.০০ এর কম হতে পারবেনা।এবার যদি কোন ব্যতিক্রম না হয় তবে আপনি ভর্তির আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষায়য় অংশ নিতে পারবেন।কিন্তু চান্স পাবেন কিনা তা আপনার প্রস্তুতির উপর নির্ভর করবে। কোচিং আপনাকে ভালো প্রস্তুতির গাইড় লাইন দিবে আলটিমেটলি প্রস্তুতি টা আপনাকেই নিতে হবে। কোচিংয়ে কিভাবে পড়ালেখা করতে হবে, কিসের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তার  ভালো এবং কার্যকরী অনেক নির্দেশনা পাবেন,সেগুলো অনুসরণ করুন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান সময়কে কাজে লাগান,আশা করি যথাযথ প্রস্তুতি নিতে পারলে চান্স পাবেন।

2843 views

Related Questions