ফরজ কাজ গুলা কি কি জানতে চাই?

আল্লাহ তালা বলেছেন ফরজ কাজ গুলা করা উত্তম

কিন্তূ আমি জানি না মহান আল্লাহতালা তার উম্মত এর জন্য ঠিক কি কি কাজ ফরজ করেছেন

তাই আমাকে সাহায্য করুন 

3648 views

2 Answers

১৭৭০। কুতায়বা ইবনুূু সা’ইদ (রহঃ) তালহা ইবনুূু ‘উবাদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত যে, এলোমেল চুলসহ একজন গ্রাম্য আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এলেন। তারপর বললেন, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাকে বলুন, আল্লাহ তা’আলা আমার উপর কত সালাত (নামায/নামাজ) ফরজ করেছেন? তিনি বলেনঃ পাঁচ (ওয়াক্ত) সালাত (নামায/নামাজ); তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা’আলা ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম); তবে তুমি যদি কিছু নফল কর তবে তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরয করেছেন? রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেও সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল। 



3648 views Answered

এরকম প্রশ্নের উত্তর দেয়া আসলে মুশকিল।

আমরা শরীয়তের ফরজকে এভাবে নির্দিষ্ট করে বলতে পারবো না। একেক বিষয়ে একাধিক বিষয় ফরজ রয়েছে। নামাযের কিছু ফরজ আছে। হজ্বের কিছু ফরজ আছে, পারিবারিক জীবনে কতিপয় বস্তু ফরজ আছে এভাবে একেক বিষয়ে একেক ফরজ রয়েছে।  আপনি বরং নির্দিষ্ট ইবাদত বিষয়ে কয়টি ফরজ আছে তা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা তা জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

3648 views Answered

Related Questions

Next steps