টাকা নেয়া জায়েজ কিনা?
রমযান মাসে খতমে তারাবিতে কোরআন পড়ে টাকা নেয়া জায়েজ আছে কিনা বিস্তারিত দলিলসহ জানতে চাই
2849 views
1 Answers
এ ব্যাপারে আলেমদের মধ্যে প্রচুর মতানৈক্য রয়েছে। কারো কারো মতে জায়েজ, আবার কারো কারো মতে নাজায়েজ। উভয় পক্ষেরই দলিল আছে। নাজায়েজ প্রবক্তাদের প্রধান দলিল হল কুরআনের আয়াত- , ولا تشتروا بآياتي ثمنا قليلا অর্থাৎ, আমার আয়াতকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করো না। আর কুরআনের বিনিময়ে যত কোটি টাকাই দেওয়া হোক, সেটা অল্পই! তাই কুরআনের খতম পড়ে টাকা নেওয়া জায়েজ নেই। আর জায়েজ প্রবক্তারা বলেন যে, এ আয়াত তিলাওয়াত করে বিনিময় নেওয়ার ব্যাপারে নয়। বরং টাকার বিনিময়ে আল্লাহর হুকুম পরিবর্তন করা নাজায়েজ হওয়ার ব্যাপারে এ আয়াত। আর খতমে তারাবিতে যা দেওয়া হয়, সেটা বিনিময় নয়। বরং হাদিয়া। আর হাদিয়া বা উপঢৌকন দেওয়া এবং নেওয়া উভয়টাই জায়েজ। ... তবে টাকা না নেওয়ার মধ্যেই সতর্কতা এবং এটাই উত্তম।
2849 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy