একটি পাপের তওবা করার পরও পূনরায় সেই পাপটি করা হলে কীভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে?

আমি ইসলামের দৃষ্টিতে নিগৃহীত চারটি পাপের (সুদ, ঘুস, শিরক ও জিনাহ করা) একটি করেছি। সে জন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবাও করেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম আর কখনও এ কাজ করব না। কিন্তু আমি আবারও সেই পাপটি করে ফেলি। এই নিয়ে আমি চার বার তওবা করেছি এবং তা ভঙ্গ করেছি। নিজের কাছে আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার এখন কী করা উচিৎ। আমিতো মহাপাপীদের অন্তর্ভূক্ত হলাম। কীভাবে তওবা করলে বা কী করলে আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি।

3738 views

2 Answers

পাপ কাজের জন্য বার বার তাওবা করাই শ্রেয়। যতবার পাপ কাজ হবে ততবার তাওবা করতে হবে এটাই নিয়ম। তাওবা করার পর আবার তা করলে আবার তাওবা করতে হবে। তবে তাওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে আর সেগুলো হল ১ কৃত পাপ কাজের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে , ২ এহেন কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করতে হবে ৩ কৃত পাপ কাজের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইতে হবে। এরপরে আবার পাপ কাজ হয়ে গেলে আবার একেই নিয়মে তাওবা করতে হবে। আর যারা এরুপ বারবার পাপ কাজ হয়ে যাওয়ার কারনে বারবার তাওবা করে আল্লাহ তাদের পছন্দ করেন।

3738 views Answered

আপনার পাপের সংখ্যা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চেয়েও বড় নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আর আল্লাহ বলেন, 

আমি তওবাকারীদের কে ভালোবাসি। 

তওবা করতে থাকুন যত তওবা করবেন আল্লাহ তত খুশি হবেন ।

আল্লাহ আরও বলেন, 

যদি আদম সন্তান কোনো ভূল না করতো তাহলে আমি এই জাতি কে ধ্বংস করে আবার অন্য জাতি কে সৃষ্টি করতাম ।

কারণ গুনাহগার যখন গুনাহ করে তওবা করে এই দৃশ্য টি আল্লাহ অনেক পছন্দ করেন।                

3738 views Answered

Related Questions

Next steps