3 Answers
দুটো বাদাম পিষে তার মধ্যে দুধ ও এক চামচ শুকনো কমলা লেবুর গুড়ো মিশিয়ে আস্তে আস্তে মুখে ঐ পেস্টটা লাগান৷ বেশ কিছুক্ষণ রাখার পর ঐ প্যাকটা যখন মুখে শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ অল্প দিনের মধ্যেই আপনার মুখের সব দাগ দূর হযে যাবে৷ - মুসুর ডাল গুড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান৷ রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন৷ প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ মিশিয়ে মুখে লাগান৷ আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে আপনার মুখের রঙ ফর্সা হয়ে যাবে৷ - ত্বক ভালো রাখার একমাত্র উপাদান হল পানি। প্রচুর পানি খেলে শরীর এর টক্সিন বের হয়ে যায়। রুক্ষতা থাকে না। ত্বক সতেজ থাকে। ত্বকের যত্নে প্রাকৃতিক নানা জিনিস ই ব্যবহার করা হয়ে থাকে। ফলের রস, শরবতের মতো তরল জাতীয় খাবার বেশি খাবেন। কোন ধরনের দুশ্চিন্তা করবেন না। মুখের কালো ছাপ দূর করতে হলে দুধের স্বরের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান৷ কিছুক্ষন রাখার পরে গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷ - কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। মসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ব্রণের দাগও দূর হয়ে যাবে। - চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
ব্রণ উঠা ছেলেমেয়ে উভয়েরই মুখে পরিলক্ষিত হয়। এটা মূলতঃ বয়ঃসন্ধিকালে দেখা যায়। তবে এটা কোন সমস্যা না।মানবদেহে হরমোনজনিত কারনে এটি হয়ে থাকে কারো বেশি আবার কারো কম।তবে বয়স বাড়ার সাথে সাথে সাথে এটি চলে যায়। তবে এক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আর কিছু সতর্কতা অবলম্বনে কমানো যায়। যেমন- ১)রাতে দেরিতে ঘুমানোর কারনে ও অপর্যাপ্ত ঘুমের কারনে এটি বেড়ে যায়। তাই পরিমিত ঘুমান অর্থাৎ, দৈনিক ৭-৮ ঘন্টা। ২)তেলে ভাজা খাবার কম খাওয়া প্রয়োজনে পরিহার করা। ৩)মুখমন্ডল অন্তঃত দিনে ৫/৬ বার পরিষ্কার পানি দ্বারা ধুয়ে নিন ৪)পর্যাপ্ত পানি পান করুন। ৫)বালিশ পরিষ্কার রাখুন। ময়লাযুক্ত বালিশ ব্রণ বাড়ার জন্য দায়ী। ৬)বালিশের উপর পরিষ্কার তাওয়েল বা কাপড় ব্যবহার করুন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে তা সাবান দ্বারা ধুয়ে ব্যবহার উপযোগী করে নিবেন। ৭)কোন রকম ঘষামাজা না করা এবং ৮)কোন রকম বাজে ক্রিম বা লোশন পরিহার করা ও মুখে সাবান না লাগানো।
বয়ঃসন্ধিতে হরমোন পরিবর্তন ও ত্বকের
অতিরিক্ত তেল ক্ষরণের ফলে ব্রণ হবেই
এটা বন্ধ করা যায় না, তাই ত্বক পরিস্কার
ও আশ জাতীয় খাবার খেলে ব্রণের প্রাদুর্ভাব
কমে যায়, দিন দুইবার ইসবগুলের ভুষি খাবেন
পাশাপাশি clindax b জেল
ব্যবহার করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy