মুসলমান ও খ্রিস্টানের মধ্যে কি বিয়ে বৈধ?

যদি বৈধ না হয় তবে কেন ? যদি বৈধ হয় তবে পুরো প্রক্রিয়া জানতে চাই । এছাড়া হিন্দু-বৌদ্ধ , মুসলমান-হিন্দু , বৌদ্ধ-খ্রিস্টান- এইরকম বিপরীত ধর্মীয় বিয়ে কি বৈধ ?
3252 views

2 Answers

মুসলমান ছেলেরা আহলে কিতাব তথা খ্রিস্টান মেয়েদের কে বিবাহ করতে পারবে তবে শর্ত হল আগে মুসলিম করে নিতে হবে বা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে হবে ৷ কিন্তু কোন মুসলমান মেয়ে কে খ্রিস্টান ছেলের সাথে বিবাহ দিতে পারবে না।

3252 views Answered

হ্যাঁ, মুসলমান এবং খ্রিস্টানের মধ্যে বিয়ে বৈধ আছে। তবে এটা শুধু মুসলমান ছেলেদের বেলায়। অর্থাৎ, মুসলমান ছেলেরা খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করতে পারবে। কিন্তু মুসলমান মেয়েদেরকে খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বলেন, "আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হল। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্যে হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।" [সুরা মায়েদা : ৫] . উপরোল্লিখিত আয়াতে শুধু মুসলমান ছেলেদের জন্য আহলে কিতাব মেয়েদেরকে হালাল করা হয়েছে। আর আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হল- ইহুদি ও খ্রিস্টান। "যাদেরকে কিতাব দেয়া হয়েছে" দ্বারা এই দুই ধর্মই উদ্দেশ্য। ইহুদিদেরকে দেওয়া হয়েছিল "তাওরাত" ও "জাবুর"। আর খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল "ইনজিল"। যদিও তারা পরবর্তীতে তাদের কিতাবে অনেক বিকৃতি ঘটিয়েছে। . মোটকথা, মুসলমান ছেলেরা আহলে কিতাব তথা ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে। তবে তারা সত্যিকার অর্থেই আহলে কিতাব হতে হবে। বর্তমান যুগে নামে শুধু ইহুদি খ্রিস্টান, কিন্তু বাস্তবে অধিকাংশই নাস্তিক- এরকম হলে হবে না। তবে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান ছাড়া অন্য কোনো ধর্মের মেয়েকে বিয়ে করা জায়েজ নেই। যদি বিয়ে করতেই হয়, তাহলে মুসলমান বানিয়ে এর পর বিয়ে করতে হবে। এটা হল ইসলামের হুকুম। আর অন্যান্য এক ধর্মের পুরুষেরা অন্য ধর্মের মেয়েদেরকে বিয়ে করবে কি না, সেটা তাদের ধর্মীয় ব্যাপার। এব্যাপারে ইসলাম কিছু বলে না। [বিস্তারিত দেখতে পারেন: তাফসিরে ইবনে কাসির; ফাতাওয়া তাতারখানিয়া; ফাতাওয়া উসমানি; বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুআসারাহ]

3252 views Answered

Related Questions

Next steps