অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য কেন?
g=w/m
অবাধে পতনশীল অবস্থায় যদি w এর মান শূন্য বসাই, তাহলে g এর মান ও শূন্য হয়ে যায়। কিন্তু বাস্তবে এটি একটি ধ্রুবক সংখ্যা!
তাহলে অবাধে পতনশীল অবস্থায় কোনো বস্তুর ওজন কি আদৌ শূন্য?
3725 views
2 Answers
অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য, এই কথা আপনাকে কে বলেছে? বরং পৃথিবীর বাইরে শূন্যস্থানে যেখানে বস্তুর উপর পৃথিবী বা অন্য কোন গ্রহের কোন আকর্ষণ থাকে না সেই স্থানে বস্তুর ওজন শূন্য হয়। আর অবাধে পতনশীল বস্তুর ওজন প্রতি সেকেন্ড-এ g ত্বরণে বাড়তে থাকে।
3725 views
Answered
আসলে g এর মান এখানে পরিবর্তিত হচ্ছে না। আর পতনশীল বস্তুর ক্ষেত্রে ওজনের সূত্রটাও এরকম হবে না।অর্থাৎ পতনশীল বস্তুর ওজনের ক্ষেত্রে w = mg সূত্রটা প্রযোজ্য না। মনে করি ৫ কে.জি. ভরের কোনো বস্তু a ত্বরণে নিচের দিকে নামছে। ধরি a এর মান ৫.৮ m/s^2। তাহলে বস্তুটির ওজন নির্ণয়ের সূত্র হবে w=m(g-a)।
অর্থাৎ,
w = ৫× (৯.৮ - ৫.৮)
w = ২০ N
আবার যদি বস্তুটা a ত্বরণে উপরের দিকে যেত তাহলে ওজনের সূত্র হত w=m(g+a)
(লিফটে বস্তুর ওজন সম্পর্কিত সূত্র গুলো দেখলে এ বিষয়ে পরিস্কার ধারনা পাওয়া যাবে)
.
এখন যদি বলা হয় বস্তুটি মুক্তভাবে পতনশীল তাহলে এখানে a এর মান হবে ৯.৮ m/s^2 যা g এর মানের সমান। অর্থাৎ মুক্তভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা ওজনের সূত্র লিখতে পারি,
w = m (g - ৯.৮) [যেহেতু a = ৯.৮ ]
সুতরাং, আমরা সূত্রটাকে এভাবেও লিখতে পারি,
w = m (g - g)
w = ০
এখানে লক্ষণীয় যে অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ m/s^2 ই থাকছে শুধু পরিবর্তন হচ্ছে পতনশীল বস্তুর ত্বরণের। পতনশীল বস্তুর ত্বরন আর অভিকর্ষজ ত্বরণ এক নয়। মুক্তভাবে পতনশীল বস্তুর ত্বরণের মান ০।
3725 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy