ভিটামিন বি অভাব হলে কি কি খেতে হবে এবং ভিটামিন বি র অভাব হলে কি কি রোগ দেখা দেয় একটু বলবেন?
2979 views
2 Answers
ভিটামিন বি এর অভাব হলে ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেতে হবে । ভিটামিন বি সমৃদ্ধ কয়েকটি খাবার হলো কলিজা ,দুধ ,মাংস,পেস্তা , পাউরুটি , ডিমের কুসুম , পালং শাক , ছোলা ইত্যাদি । এর অভাবজনিত রোগের মধ্যে আছে ক্ষুদামন্দা ,বেরিবেরি , অপুষ্টি রোগ ,বুক ধরফর করা , ঠোট ও জিহ্বায় ঘাঁ , চুল পড়ে যাওয়া ইত্যাদি ।
2979 views
Answered
আটটি বি ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। সেগুলি হচ্ছে- ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩, ভিটামিন বি ৫, ভিটামিন বি ৬, ভিটামিন বি ৭, ভিটামিন বি ৯ এবং ভিটামিন বি ১২। → এসবগুলি পানিতে দ্রবনীয় ভিটামিন।ভিটামিন বি কমপ্লেক্স শরীরের একটি অত্যান্ত প্রয়োজনীয় ভিটামিন, এবং প্রতিদিনের খাবারে ভিটামিন বি কমপ্লেক্স থাকা খুবই জরুরী। √ ভিটামিন বি ১ - এর অভাবে বেরিবেরি রোগ হয়।দূর্বলতা, বুক ধরফর করা, হাত পা ব্যাথা করা ইত্যাদি এই ভিটামিন বি ১ এর অভাবে হয়ে থাকে। √ ভিটামিন বি ২ - ঠোট এবং তালু ফাটা, ঠোটের কোনায় ঘা, গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি এই ভিটামিন বি ২ এর অভাবে হয়ে থাকে। √ ভিটামিন বি ৩ - চুলকানি, ত্বক খসখসে হয়ে যাওয়া, দূর্বলতা এবং ডাইরিয়া বি ৩ এর অভাবে হয়ে থাকে। √ ভিটামিন বি ৫ - এর অভাবে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। √ ভিটামিন বি ৬ - উচ্চ রক্তচাপ,রক্ত স্বল্পতা,বিষন্নতা এবং ত্বকের সমস্যা ভিটামিন বি ৬ এর অভাবে অভাবে হয়ে থাকে। √ ভিটামিন বি ৭ - শিশুদের বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি ভিটামিন বি ৭ এর অভাবে ব্যাহত হয়। √ ভিটামিন বি ৯ - অভাবে রক্ত স্বল্পতা হয়। গর্ভবতি মায়েদের ভিটামিন বি ৯ এর অভাবে গর্ভস্থ শিশুর জন্মবিকৃতি ঘটে থাকে। √ ভিটামিন বি ১২ - এর অভাবে রক্তস্বল্পতা এবং মানসিক সমস্যা দেখা যায়। ╬ ভিটামিন বি কমপ্লেক্স এর উৎস -প্রায় সকল প্রাকৃতিক খাবার। সবজী এবং ফলে যথেষ্ট ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়।তবে বিশেষ ভাবে ভিটামিন বি ১২'র জন্য ডিম ও দুধ খাওয়া প্রয়োজন,এটি একটি প্রাণীজ ভিটামিন।
সুত্র: basto.com
2979 views
Answered