4 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

তেঁতুল একটা উপকারী ফল।এটার অনেক পুষ্টিগুন রয়েছে। ছেলেদের নিষেধ আর মেয়েদের খেতে হবে বিষয়টা এমন নয় ।বরং এতে রয়েছে অনেক পুষ্টিউপাদান যেমন, জলীয় অংশ (গ্রাম) ২০.৯ মোট খনিজ পদার্থ (গ্রাম) ২.৯ আঁশ (গ্রাম) ৫.৬ – ১.০ খাদ্যশক্তি (কিলোক্যালরি) ২৮৩ আমিষ (গ্রাম) ৩.১ চর্বি (গ্রাম) ০.১ শর্করা (গ্রাম) ৬৬.৪ ক্যালসিয়াম (মিলিগ্রাম) ১৭০ আয়রন (মিলিগ্রাম) ১০.৯ – ১.০ ক্যারোটিন (মাইক্রোগ্রাম) ৬০ ভিটামিন বি১ (মিলিগ্রাম) –০.০১ ভিটামিন বি ২ (মিলিগ্রাম) ০.০৭ ভিটামিন সি (মিলিগ্রাম) ৩ ৬ এটা খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারনা অনেকে করে তবে সেটা ভুল।এটা ছেলেদের ও উপকার করে মেয়েদেরও করে।তবে কোন এক অজানা কারনে এটা অন্য প্রানী যেমন ষাঁড়ের যৌন ক্ষমতা কমাতে এটা ব্যাবহৃত হয়।তবে গবেষনায় দেখা যায় তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরো বৃদ্ধি করে, আর মেয়েদের জন্যও এটা অনেক কাজের কারন এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা তাদের দেহের ক্ষত পুরুনে সাহায্য করে আর মেয়েদের শরীরে বেশী ক্ষত হয় বিশেষ করে প্রতিমাসে তো হয়ই, আর প্রেগনেন্সির সময় এটা খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে ফলে মায়ের স্বাস্থ্য ঠিক থাকে ,এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মায়ের ও বাচ্চার রক্তচলাচল ঠিক রাখে। তাই এটা কারো জন্য আর নিষেধ নয় বরং সীমার মধ্যে হলে সবারই খাওয়া যাবে।

188331 views Answered

এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র। টক খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে যা আমাদের জন্য জরুরী তাই পরিমিত টক ছেলে মেয়ে উভয়ের জন্যই উপকারী। ডাক্তারি মতে সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিৎ।

188331 views Answered

গর্ভবতি অবস্থায় সাধারণত মেয়েরা টক খেতে পছন্দ করে।তাই অনেকে কুসংস্কার বের করেছে যে টক শুধু মেয়েরাই খাবে কিন্তু এটি পুরোপুরি ভুল ধারণা।এমন কোন বাধা ধরা নিয়ম নেই যে মেয়েরা টক খাবে আর ছেলেরা খাবে না।

188331 views Answered

এসন ধারণা আসলে সেই অর্থে যথার্থ না l এগুলোকে প্রচলিত মিথ্যা বা কুসংস্কার বলাই বাহুল্য l টক জাতীয় খাবারে বিশেষ করে ফলে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে, তাই এটি ছেলে মেয়ে সবার জন্য উপকারী। তবে বেশি পরিমানে খেলে সেটা laxative হিসেবে কাজ করতে পারে,যা সুস্থ ছেলে বা মেয়ের জন্য সমস্যার কারন হতে পারে।

188331 views Answered

Related Questions

Next steps