2 Answers

পিথাগোরাসের মৃত্যু রহস্য নিয়ে সঠিক কোন ইতিহাস নেই । কারণ এটি খ্রিস্টের জন্মেরও আগেকার কাহিনী । অনেক বর্ণনায় আছে তিনি আত্মহত্যা করেছিলেন , আবার কোথাও আছে যে তাকে হত্যা করা হয়েছিল । এসম্পর্কে নিশ্চিত করে আমরা কেউই কিছু বলতে পারব না ।

3469 views Answered

পিথাগোরাস  রুট ২ এর মান নির্ণয় করতে গিয়ে সুইসাইট বা আত্মহত্যা করেন  নি । তাঁর মৃত্যুর কাহিনী মাইকেল এইস হার্ট লিখিত "বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী" তে পাওয়া যায় । 


জীবনকালে পিথাগোরাসের জনপ্রিয়তা ছিল বিরাট ।তাঁর ছাত্র শিষ্য ছাড়াও দেশের বহু গণ্যমান্য ব্যক্তি তাঁর পাণ্ডিত্যের জন্য তাকে গভীর শ্রদ্ধা করত। ক্রমশই তাঁর অনুগামীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ।তাদের মধ্যে অনেকে জ্ঞান চর্চার চেয়ে রাজনীতির চর্চায় বেশি মনোযোগী হয়ে ওঠে ।দেশের রাজ শক্তি এতে চিন্তিত হয়ে ওঠে । তাছাড়া কিছু বুদ্ধিজীবীও তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঠে । তারা রাজশক্তির সাথে একত্রিত হয়ে পিথাগোরাসের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে আরম্ভ করল। এই প্রচারে বিভ্রান্ত হয়ে জনসাধারণ পিথাগোরাসের শিক্ষা কেন্দ্রে আক্রমণ করল। পিথাগোরাসের শিষ্য যারা বাঁধা দিতে আসল তারা সবাই মারা পড়ল । অনেকেই পালিয়ে প্রাণ বাঁচাল । শিষ্যদের অনুরোধে পিথাগোরাসও পালাতে আরম্ভ করলেন ।তিনি বিক্ষুব্ধদের প্রায় নাগালের বাইরে চলে গিয়েছিলেন । হঠাত্ সামনে পড়ল কলাই জাতীয় এক শস্যের ক্ষেত ।তিনি ইচ্ছা করলেই ক্ষেতের উপর দিয়েই চলে যেতে পারতেন । কিন্তু তিনি থমকে দাড়িয়ে পড়লেন ।তিনি বিশ্বাস করতেন কলাইয়েরও প্রাণ আছে । একটি জীবন্ত কলাইয়ের উপর পা দেওয়ার অর্থ একটি জীবনকে হত্যা করা । নিজের জীদন বিপন্ন জেনেও কলাইয়ের উপর পা রাখলেন না ।সেই সুযোগে বিপক্ষ দলের লোকেরা এসে তাঁকে এসে হত্যা করল ।নিজের জীবন দিয়ে নিজের আদর্শকে রক্ষা করলেন পিথাগোরাস । 

বিশ্বের শ্রেষ্ঠ 100 মণীষীর জীবনী পৃষ্ঠা : 205


3469 views Answered

Related Questions

Next steps