বুক ও মাথা ব্যাথায় কি করব?
আমার বয়স ২৩ বছর। আজকে প্রায় বিকেল থেকে আমার গলার ঠিক নিচের দিকে বুকের মধ্যে অসহ্য ব্যথা হচ্ছে। সেই সাথে মাথা ব্যাথাও। কোনোভাবেই কমছে না। বুকের ব্যাথা গ্যাস্ট্রিক এর ভেবে অসুধ খেয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। ব্যাথাটা ক্রমশ বাড়ছে। আমার এরকম ব্যাথা আগে আর কখনো হয়নি। মাথা ব্যাথাও না। আমার মাথার ব্যাথাটা এমনিতে আগেও হতো। অসুধ দিলে ঠিক হয়ে যেত। গ্যাস্ট্রিক এর টাও ঠিক হত অসুধ খেলে। কিন্তু আজকে কোনোটাই কমছে না। মাথাটা ছিড়ে যাচ্ছে। আর বুকের ব্যাথায় দম বন্ধ হয়ে আসছে। খুব ভারি লাগছে বুকের ভেতরটা। আমার খুব বেশি কষ্ট হচ্ছে। ভয়ের বা চিন্তার কিছু আছে কি? আমার কি করা উচিৎ এখন? ব্যাথাটা আমি আর সহ্য করতে পারছিনা। ঘুমাতে তো পারছিই না। একেবারেই না। সাহায্য করুন।
1 Answers
আপনার প্রেশার চেক করে নিন। প্রেশার কম বা বেশি দেখলে সে উনুযায়ী চিকিৎসা নিন। ভয়ের কিছু নেই। প্রেশার স্বাভাবিক অবস্থায় এলে সব কিছু ঠিক হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy