1 Answers
প্রিয় মানুষ Avoid করলে মনের মধ্যে বিষণ্ণতার সৃষ্টি হয়। এক্ষেত্রে আপনি খুঁজে দেখুন এতে আপনার কোন ত্রুটি আছে কিনা!
তাকে সময় দেওয়া, ভালো ব্যবহার করা, সম্পর্কের শুরুতে যতটুকু ভালোবাসতেন এখন ততটুকু ভালোবাসেন কিনা এসব একটু ঠান্ডা মাথায় দুচোখ বন্ধ করে ভাবুন। আসলে ভালোবাসা আপনা আপনি হয়ে গেলেও avoidance কিন্তু এমনি এমনি হয় না। কোন না কোন কারন থাকেই। তার সাথে ফ্রি হয়ে কথা বলুন। যখন বুঝবেন তার রাগ ভেঙ্গে গেছে তখন একটু কৌশল করে জেনে
নেওয়ার চেষ্টা করবেন আপনার কোন কোন বিষয় তার ভালো লাগে কোন গুলো লাগে না। প্রত্যেকটা মানুষের মাঝে ভালো- মন্দ দিক আছে। আপনারও আছে। এর মধ্যে আপনার এমন কিছু দিক হয়ত আছে যা তার ভালো লাগে না তাই না! হতেও তো পারে। যদি সে আপনার খারাপ দিকগুলো প্রকাশ করে তাহলে নেক্সট টাইমের জন্য সাবধান থাকবেন। তাহলে সম্পর্কটা সুন্দর থাকবে। শুভ কামনা রইল আপনার জন্য।
3117 views
Answered