বিষপান করার সময় নাকি 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' বললে বিষ কাজ করে না । তাহলে কি ঔষধ খাওয়ার সময় কি 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' বলা যাবে ?
4850 views

5 Answers

ঔষধ খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পরলে ঔষধে আল্লাহর রহমত আসবে এতে রোগ দ্রুত সারবে ।সুতারাং আপনি পরতে পারেন।

4850 views

বিষ পান করার সময় বিসমিল্লাহ পড়লে বিষ কাজ করে না- এ কথার কোনো ভিত্তি নেই। তেমনিভাবে  ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে রোগ বেড়ে যাবে ভেবে  বিসমিল্লাহ না পড়াটাও মারাত্মক পর্যায়ের একটি কুসংস্কার। সুতরাং প্রতিটি (বৈধ) কাজ যেমন বিসমিল্লাহ পড়ে করা সুন্নাত তেমনিভাবে ওষুধ খাওয়ার মত গুরুত্বপূর্ণ একটি কাজও বিসমিল্লাহ পড়ে করা সুন্নাত। উল্লেখ্য, ওষুধ খাওয়ার স্বতন্ত্র কোনো দুআ নেই।

4850 views

খাওয়া শুরু করার সময় 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' বলতে হয় সেটা আপনি যেকোন কিছু খান না কেন।ভাত, নাস্তা এমনকি ঔষধ খাইতেও 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' বলতে হবে যদি আপনি ইসলামকে অনুসরণ করেন।

4850 views

ঔষুধ খাওয়ার সময় ‘বিসমিল্লাহ’ না বলে ‘আল্লাহ শফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি’ বলতে হবে.

এর অর্থ অাল্লাহ তুমি অামার রোগ থেকে শেফা করেন।

অার বিসমিল্লাহ পড়ে ঔষুধ খেলে ঔষুধ পানি

হবে এটা কুসংস্কার,

বিসমিল্লাহ পড়ে যে কোন ভাল কাজ করলে

কাজ ভাল ভাবে সম্পদান করতে পারবেন,

ঔষুধ ও খেতে পারেন,

তবে ঔষুধ খাওয়ার অাগে উপরের যে কোন

দোয়া একটি পড়া উত্তম।

4850 views

প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত|ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা জরুরি|এতে আল্লাহর প্রতি পূর্ন আস্থা স্থাপন হয় এবং ওষুধ কার্যকারী হয়|বিষপানের ব্যাপারটা ব্যতিক্রম|কাউকে হত্যার উদ্দেশ্যে বিষপান করা হলে সে যদি বিসমিল্লাহ বলা বিষপান করে তাহলে আল্লাহর ইচ্ছায় ঐ বিষ পানি হয়ে যেতে পারে

4850 views

Related Questions