1 Answers
ডাঃ জাকির নায়েকঃ আমার জ্ঞানানুযায়ী এমন কোনো সহীহ হাদীস নেই যেখানে বলা হয়েছে যে, মুহাম্মাদ (সা) খাওয়ার পূর্বে “বিসমিল্লাহির রহমানির রহিম” উচ্চারণ করেছেন। তবে হাদীসে বলা হয়েছে- তিনি শুধু ‘বিসমিল্লাহ’ বলতেন। যেমন হাদীসে এসেছে যে, মুহাম্মাদ (সা) বালকদেরকে বলছেন যে, তোমরা খাওয়ার পূর্বে ‘বিসমিল্লাহ’ বলো। (বুখারী, হাদীস ৫৩৭৬) অপর হাদীসে আছে যে, আয়েশা (রা) বলেন, যখন খাও তখন ‘বিসমিল্লাহ’ বলে শুরু করো। আর শুরুতে ভুলে গেলে খাওয়ার সময় যখন মনে আসে তখন বলো- “বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি” (আবূ দাঊদ, হাদীস ৩৭৫৮)। অর্থঃ াৎ আল্লাহ্র নামে শুরু এবং শেষ করছি। সুতরাং এগুলোই রাসূল (সা)-এর শিক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক সঠিক জ্ঞানের অভাবে “বিসমিল্লাহির রহমানির রহিম” বলে। যখন এ রকম কাউকে মনে করে দেওয়া হয় যে, শুধু ‘বিসমিল্লাহ’ বলতে হবে তখন সে বলে “বিসমিল্লাহির রহমানির রহিম” বললে অসুবিধা কোথায়? বরং এটা ‘বিসমিল্লাহ’ বলার চেয়ে উত্তম। এ ক্ষেত্রে তার বিপক্ষে আপনি যুক্তি দেখাতে পারেন এভাবে যে, যখন কুরবানি করা হয় তখন “বিসমিল্লাহির রহমানির রহিম” কেনো বলা হয় না? অতএব যেখানো যেটা নির্দেশ করা হয়েছে সেভাবেই তাকে পালন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কুরআন এবং সুন্নাহর সঠিক অনুসরণ করি না। বরং নিজের মত অনুযায়ী চলাফেরা করি। এগুলো পরিহার করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy