1 Answers

মানুষের শরীরে ছয়চল্লিশটি ক্রোমোজোম থাকা স্বাভাবিক। এই ধরনের রোগীর শরীরে অতিরিক্ত একটি স্ত্রী যৌন ক্রোমোজোম বেশি থাকায় মোট ক্রোমোজোমের সংখ্যা দাঁড়ায় সাতচল্লিশ। এ ধরনের শারীরিক ত্রুটি শুধু পুরুষদের মধ্যে দেখা যায়। এসব পুরুষ রোগীর শরীরে স্ফীত স্তন, অত্যন্ত ক্ষুদ্র পুরুষাঙ্গ যা যৌন আকার্যকর। ছোট চুল, দাড়ি কম এবং বারবডি পজেটিভ দেখা যায়। এদের শারীরিক গড়ন লম্বা এবং মানসিক জড়তা থাকে কখনো কখনো। এদের শরীরে এ পর্যন্ত আটচল্লিশ বা ঊনপঞ্চাশটি ক্রোমোজোম পাওয়া গেছে।

3634 views