শবে বরাতের যিয়ারত কি জায়েজ আছে?

যদি শবে বরাতের যিয়ারত জায়েস না থাকে তাহলে তার সর্ম্পকে সহী হাদিস চাই !!!
2644 views

1 Answers

শবে বরাতে যিয়ারত বলতে আপনি সম্ভবত কবর যিয়ারত বুঝিয়েছেন। একাকীভাবে শবে বরাতে কবর যিয়ারত জায়েজ আছে। উম্মুল মুমিনীন হযরত আয়শা (রা.) বর্ণনা করেন, একদা ১৫ শাবানের রাতে রাসূলুল্লাহ (সা.) আমার গৃহে প্রবেশ করেন। অত:পর পোশাক পরির্তন করে কালবিলম্ব না করে ঘর থেকে বের হয়ে যান। আমি তাঁর পিছু নিলাম। গিয়ে দেখি তিনি মদীনার কবস্থান জান্নাতুল বাকীতে মৃতদের জন্য কেঁদে কেঁদে দোআ করছেন। (শুআবুল ঈমান লিল বায়হাকি: খন্ড:৩, হাদিস নং ৩৮৩) এ হাদিস দ্বারা শবে বরাতে কবর যিয়ারত জায়েজ প্রমাণিত হয়। তবে লক্ষণীয় বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে একাকী গিয়েছেন। লোকজনকে ডেকে দলবল সহকারে যাননি। প্রত্যেকটা আমল সেভাবেই করতে হবে নবীজি সা. যেভাবে করেছেন বা করতে বলেছেন। কারণ তিনি আমাদের আদর্শ।

2644 views Answered

Next steps