আমার খেলা যখন ছিল তোমার সনে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
3960 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে সেদিন কত-না বন-বনান্ত। ওগো, সেদিন তুমি গাইতে যে সব গান কোনো অর্থঃ তাহার কে জানত। শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি - স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণপানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে গেছে একান্ত। ১৭ জৈষ্ঠ ১৩১৭ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ৬৮

3960 views Answered

Related Questions

Next steps