1 Answers

আপাত দৃস্টিতে সহজ মনে হলেও ক্যামেরার মাধ্যমে ছবি তৈরি করার ম্যাকানিজমাট সহজ নয়। এর জন্য যে ব্যাক্তি বা বস্তুর ছবি নিতে হবে প্রথমে ক্যামেরার ফিল্মেও উপর ফোকাস করতে হয়। তারপর ঐ ফিল্মকে ক্যামেরা থেকে বের করে এনে রাসায়নিক প্রক্রিয়ায় ডেভলপ করতে হয়। ফিল্ম ডেভেলপের জন্য কুইনল ও মেটলের দ্রবণ ব্যবহার করা হয়। ডেভলপকৃত ফিল্মকে হাইপো নামক দ্রবণে ডুবানো হয় এতে ছবিটি ফিল্মের সাথে ভালোভাবে আটকে থাকে। এভাবে বস্তুটির নেগেটিভ তৈরি হয়। ফিল্মর এ পর্দায় সাদা অংশকে কালো আর কালো অংশ কে সাদা দেখায়। তারপর নেগেটিভের বিবর্ধকের সাহায্যে পজেটিভ করা হয়। নেগেটিভের মধ্যে দিয়ে অতিক্রান্ত আলোকে সংবেদনশীল ব্রোমাইড কাগজের উপর ফেলা হয়। এই কাগজকে ডেভলপ করার পর তা পজেটিভ ছবিতে রূপ নেয়। আর এমনিভাবেই ক্যামেরার সাহায্যে ছবি তৈরি করা হয়।

2765 views Answered

Related Questions

Next steps