1 Answers
এই প্রসঙ্গে কয়েকটি হাদিসের রেফারেঞ্চ দিচ্ছি, আশা করছি পুরো বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন! খাবারের শুরুতে 'বিসমিল্লাহ' বলা আল্লাহ্ রসূল (সাঃ) এর সুন্নাহ! ► আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেনঃ "যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য খাবে সে যেন বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন বলে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু"।(আবু দাউদ হা-৩৭৬৭, ইবনু মাজাহ হা-৩২৬৪)। ► আমর বিন আবু সালামা রাঃ থেকে বর্ণিত, নবী কারীম (সঃ) তাকে বলেছেনঃ "হে বালক! বিসমিল্লাহ বল এবং ডান হাত দিয়ে খাও। আর খাবার পাত্রের তোমার সামনের অংশ থেকে খাও"। (সহিহ বুখারিঃ ১৬/৪৭০/৪৯৫৭, সহিহ মুসলিমঃ ১০/২৯৮/৩৭৬) ► হুজায়ফা (রাঃ) বলেন, নবী করীম (সঃ) বলেছেনঃ "শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, যে খাদ্যের ওপর বিসমিল্লাহ বলা হয় না"। (সহিহ মুসলিমঃ ২০১৭; আবু দাউদঃ ৩৭৬৬)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy