1 Answers
বিদেশ থেকে আমদানিকৃত পণ্যমূল্য পরিশোধ বা বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত সেবা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করার জন্যই বিনিময় হার নির্ধারিত হয়। দুটো দেশের মধ্যকার মুদ্রার বিনিময় অনুপাতকে বিনিময় হার বলা হয়। এক দেশের মুদ্রা অন্য দেশে অচল। এক দেশের সঙ্গে অন্য দেশের বিভিন্ন কারণে দেনা-পাওনার সৃষ্টি হয়। এরূপ দায় পরিশোধ আন্তর্জাতিক মুদ্রায় হয়ে থাকে। এভাবে এক দেশ অন্য দেশের পাওনা পরিশোধে বৈদেশিক মুদ্রা ব্যবহার করে। এ জন্য দুটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণের প্রয়োজন হয়। বিনিময় হার দুটি দেশের মুদ্রায় বিনিময় অনুপাত। এক দেশের একক মুদ্রায় অন্য দেশের কী পরিমাণ মুদ্রা পাওয়া যায় তা এটি দ্বারা নির্ধারিত হয়। দুই দেশের মুদ্রার লেনদেন বিনিময় হারের ওপর নির্ভরশীল। দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে বিনিময় হার পরিবর্তিত হয়।