1 Answers
উদ্ভিদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া সালোকসংশ্লেষণ এবং শ্বসন উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে ভুমিকা রাখে। উদ্ভিদ সালোকসংশ্লেষণে Co2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে । অপর দিকে শ্বসন প্রক্রিয়ায় O2 গ্রহণ করে এবং Co2 ত্যাগ করে। যেহেতু প্রাণীদের মতো উদ্ভিদের যেহেতু শ্বাস নেবার জন্য কোন বিশেষ অঙ্গ নেই তাই উদ্ভিদের পাতার স্টোমাটা এবং পরিণত কাণ্ডের বাকলে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে। সালোকসংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ শ্বসনে ব্যয় হয়। অপরদিকে শ্বসনে উৎপাদিত কার্বন ডাই-অক্সাইড গ্যাস কিছু অংশে সালোকসংশ্লেষণে ব্যয় হয়। যার কারণে সালোকসংশ্লেষণ এবং শ্বসনে আদান-প্রদানকৃত গ্যাসের পরিমাণ প্রায় সমান থাকে। উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে । বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাস সংগ্রহ করে এবং সেই সাথে মূল থেকে পানি শোষণ করে। শোষিত সেই পানির সাথে কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন বিক্রিয়া করে অক্সিজেন বায়ুমণ্ডলে চলে যায়। এভাবে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটতে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy