1 Answers
হার-মানা হার পরাব তোমার গলে- দূরে রব কত আপন বলের ছলে। জানি আমি জানি ভেসে যাবে আভিমান- নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়নজলে। শতদলদল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন-তরে। আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি, কিছুই সেদিন কিছুই রবে না বাকি- পরম মরণ লভিব চরনতলে। রচনা: শান্তিনিকেতন ৭ বৈশাখ ১৩১৯ রবীন্দ্র রচনাবলী, বিশ্বভারতী ১৩৮৯ সং খণ্ড ১১, পৃ ১৫৩ থেকে সংগৃহীত।
5143 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy