1 Answers

সপ্তাহে তিন বারের বেশি শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, কারণ বেশি শ্যাম্পু করলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। কিন্তু মাঝে মধ্যেই যদি শ্যাম্পু করার প্রয়োজন হয়ে পড়ে তখন ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যেতেই পারে। মডার্ন নারীরা সাধারণত জিম করার পরে বা যখন চুল ভিজে থাকে চটজলদি চুল শুকোতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে থাকেন। চুল শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যায়। ড্রাই শ্যাম্পু যেমন চুল শুকোতে সাহায্য করে তেমনি স্ক্যাল্প থেকে তেল, ধুলো ও ময়লা সরাতেও সাহায্য করে।

3885 views

Related Questions