1 Answers

প্রথমত উপহার দেয়ার ক্ষেত্রে যেই বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে উপহারটি কেন এবং কি উপলক্ষে দেয়া হচ্ছে? এখন উপলক্ষ্য জন্মদিনের আর আপনি উপহার দিলেন ঈদের তা অবশ্যই উপলক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তারপর উপহারটি যার জন্য নেয়া হচ্ছে অবশ্যই তার পছন্দ অপছন্দকে মাথায় রাখতে হবে। কারণ উপহার গ্রহীতার নিকট যদি উপহার গ্রহণযোগ্য না হয় তবে সেই উপহারের কোনো মূল্যই নেয়। উপহারদাতার বাজেটও উপহার প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বাজেট কম বেশি যায় হোক না কেন সেই বাজেটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় উপহারটি নিবার্চন করাই হবে উপহার দাতার লক্ষ্য

2835 views Answered

Next steps