একা একা বসবাস করা কি মানসিক সমস্যার কারণ হতে পারে?
আমি দিনের বেশিরভাগ সময়ই একা একা থাকি। এর জন্য অন্যান্যদের সাথে সহজে মিশতেও পারি না এবং একা থাকার সময়েই নানা ধরনের আজব কল্পনা আসে আমার মনের মাঝে। আমার মনে হয় আমি কিছু মানসিক সমস্যায় ভুগছি। একা একা বসবাস করলে কি এই ধরনের কোনো মানসিক সমস্যা হতে পারে?
2634 views
1 Answers
একা একা বসবাস করলে মানসিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা হয়ত সরাসরি নেই তবে এর ফলে মানসিক অস্থিরতাজনিত সমস্যা দেখা দিতে পারে বলে মনবিশেষজ্ঞরা বলেছেন। আমরা জানি যে মানুষ সামাজিক জীব। মানুষ কখনই একা একা বসবাস করতে পারে না। জীবনের প্রয়োজনে তার সঙ্গীর দরকার হয়। তাই একা একা বসবাস করলে হয়ত সরাসরি কোনো মানসিক সমস্যা হবে না তবে মানুষ এক ধরনের মানসিক ভারসাম্যহীনতায় ভুগে থাকেন। কারণ তার কথা বলার মত কেউ পাশে থাকে না। ফলে সে নিঃসঙ্গতায় ভোগে। এই নিসঃঙ্গ জীবন ক্ষেত্রবিশেষে তাকে মানসিকভাবে অসুস্থও করে তুলতে পারে।
2634 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy