1 Answers
একটি জরিপে দেখা যাচ্ছে, সেটাও সম্ভব। ডেইলি মেইলে প্রকাশিত হয় এক হাজার বিবাহিত নারীর ওপরে চালানো এই জরিপের ফলাফল, যেখানে দেখা যায় ৫০ শতাংশ নারীই মনে মনে একজন “বিকল্প স্বামী” ঠিক করে রেখেছেন। তাদের বর্তমান বিবাহিত জীবন যদি ব্যর্থ হয়ে তবে সেই পুরুষের সাথে সংসার করার চিন্তা করেন তারা।
এমন “বিকল্প” হিসেবে কি ধরণের পুরুষ তারা পছন্দ করেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অতীতে সেই পুরুষের সাথে সেই নারীর সম্পর্ক থাকতে পারে। প্রাক্তন প্রেমিক, সহকর্মী, এমনকি জিমে নিয়মিত দেখা হয় এমন পুরুষেরাও আছেন তাদের পছন্দের তালিকায়। ১০ শতাংশ নারীর ক্ষেত্রে দেখা যায়, অতীতের কোনো না কোনো সময়ে সেই পুরুষ তাকে প্রেম নিবেদন করেছেন। আর ২০ শতাংশ নারী বলেন, তারা আহ্বান করলেই সেই পুরুষ তাদের সঙ্গী হতে রাজি হয়ে যাবেন তখনই।
(মূল: Daily Mail)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy