1 Answers

চুলে মেলানিন নামে এক ধরণের ধরণের পদার্থ থাকে। এই মেলানিনের উপরই আমাদের চুলের রঙ নির্ভর করে। চুলে মেলানিনের পরিমাণ যত বেশি হয়, চুলের রঙ হয় তত কালো। আর মেলানিনের রঙ যত কম হয়, তত চুলের রঙ হালকা হতে থাকে।

মেলানিন আবার দুই ধরণের হয়।

(১)ইউমেলানিন

এটি আবার দুই প্রকার। কালো আর বাদামি ইউমেলানিন। চুলে যদি অল্প কিংবা অনেক বেশি পরিমাণে বাদামি ইউমেলানিন থাকে তবে চুলের রঙ হয় ব্লন্ড বা বাদামি। আবার চুলে যদি কালো ইউমেলানিনের পরিমাণ অল্প বা বেশি থাকে তবে চুলের রঙ হয় ধূসর বা কালো।

(২) ফিওমেলানিন

এটি সবার চুলেই অল্প পরিমাণে থাকে। এটি রাসায়নিক দিক থেকে কালো ইউমেলানিন থেকে অধিক স্থায়ী কিন্তু বাদামী ইউমেলানিন থেকে কম স্থায়ী।

তাই বুঝা গেল, আমাদের চুলে কালো মেলানিন অনেক বেশি পরিমাণে থাকায় আমাদের চুলের রঙ কালো।

2612 views Answered

Related Questions

Next steps