অনলাইন প্রেম করার হাড় বাড়ছে কেন?

শুধু তরুণরা কেন, নানান বয়সের মানুষকে আজকাল অনলাইনে সময় কাটাতে দেখা যায়। বন্ধুত্ব থেকে শুরু করে প্রেম-ভালবাসাটাও যেন চলে এসেছে ইন্টারনেটের দুনিয়ায়। অনলাইনে ডেটিং করতেই যেন আজকাল মানুষ বেশি পছন্দ করেন। ব্যস্ত এই জীবনে সবসময় তো আর প্রিয়মানুষটির পাশে থাকা যায় না, আবার অনেক সময় দেশ-কালের সীমানা পেরিয়েও কেউ কেউ খুঁজে নেয়া মনের মানুষ। কিন্তু এই দূর থেকে প্রেমের মাঝে আছেটা কী? কেন আজকাল অনেকেই অনলাইনে প্রেমে আগ্রহী?
2585 views

1 Answers

১. সহজ উপায় :

প্রযুক্তিনির্ভর এই বিশ্বে এটিই একমাত্র সহজ উপায় যেখানে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করতে পারছেন। কখন কী করছেন, তাকে আপডেট জানাতে পারছেন এবং সে কী করছে তাও আপনি জানতে পারছেন। এটি খুবই সহজ একটি মাধ্যম যা আপনাকে আপনার প্রিয় মানুষটির কাছাকাছি রাখছে। তাই আপনি অনলাইন ডেটিংয়ে আগ্রহী হচ্ছেন প্রতিনিয়ত।

২. দেখা করার সুবিধা আছে :

আগের অনেক সম্পর্কে দেখা যেত যেেএকজন আরেকজনকে না দেখেই গভীর প্রেমে আবদ্ধ হত। কিন্তু বর্তমানের সম্পর্কে দুজনার সাথে দেখা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু ব্যবস্তময় এই যুগে কষ্ট করে বাইরে যাওয়ার চেয়ে খুব সহজ উপায়েই কাপলরা স্কাইপিতে বা ভিডিও চ্যাটে দুজন দুজনার সাথে দেখা করে ফেলতে পারছেন। তাই এই মাধ্যমে সম্পর্ক চালানোর গ্রহণযোগ্যতাও বাড়ছে প্রতিনিয়ত।

৩. তাৎক্ষণিক যোগাযোগ :

অনলাইন মাধ্যমে সম্পর্ক করার একটি অত্যন্ত উপকারী কারণ হল যেকোনো সময়ে যেকোনো প্রয়োজনের একজন আরেকজনের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারছেন। ফলে এর প্রতি সবাই আগ্রহী হয়ে উঠছেন।

৪. খরচ কম :

বর্তমানের প্রেমিক প্রেমিকারা অনলাইনে ডেটিং বেশি করার একটা বড় কারণ হল অনলাইনে ডেটিং করলে খরচ অনেক কম হয়। কেননা বাসার বাহিরে বের হলেই খরচ বেশি হয় সেখানে খুবই কম একটি মূল্যে আপনি যদি আপনার প্রিয় মানুষটির সাখে কথাও বলতে পারেন পাশাপাশি দেখা করার সুবিধাও পেয়ে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই আপনি এই অপশনটিকেই বেছে নিবেন।

৫. গভীর রাতে ডেটিং :

অনলাইন ডেটিংয়ের সুবিধা হলো এতে গভীর রাতেও প্রিয় মানুষটির সাথে ডেটিং করা যায়। আর এই কাজটিই অধিকাংশ কাপলরা করে থাকেন। ফলে অনলাইনের গুরুত্ব তাদের কাছে স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়ে থাকবে।

তথ্যসূত্র : howlifeworks.com

2585 views Answered

Related Questions

Next steps