1 Answers
বস্তুত আমরা সকলেই জানি যে ধূমপান কি। সিগারেট, বিড়ি, চুরুট, পাইপ ইত্যাদি রূপে ও পদ্ধতিতে তামাকজাত পদার্থের ধোঁয়া সেবনকেই ধূমপান বলা হয়। তামাকও মাদক দ্রব্য, কেননা এর ফলে নেশা হয়। এবং ধূমপায়ীরাও মূলত মাদকাসক্ত।
যারা ধূমপান করেন, তাদের কাছে এই সপক্ষের যুক্তির অভাব হয়না কখনোই। বলাই বাহুল্য যে সেই সমস্তই খোঁড়া যুক্তি, এবং তারা নিজেরাও সেটা ভালোই বোঝেন। ধূমপানে নার্ভ শিথিল হয়, মানসিক চাপ কমে ইত্যাদি ইত্যাদি অবৈজ্ঞানিক কথা বলা হয় ধূমপানের স্বপক্ষে। একেবারেই ভিত্তিহীন এইসব বাহানার আড়ালে ধূমপায়ীরা চালিয়ে যান বিষপান, এবং আমন্ত্রণ করে আনেন অকাল মৃত্যুকে। একবার ভেবেও দেখেন না যে কম বয়সের একটি খারাপ অভ্যাসই তাদের ঠেলে দিচ্ছে একটি ভয়াবহ পরিণতির দিকে।
হ্যাঁ, কম বয়সের খারাপ অভ্যাস। লক্ষ্য করে দেখা যায় যে শতকরা ৮০ ভাগ ধূমপায়ীরই ধূমপানের অভ্যাস শুরু হয় তারুণ্যে। অনেকে কৈশোরেও ধরে ফেলে এই অভ্যাস। পরিণত বয়সে পৌঁছে ধূমপায়ী হবার হার খুবই কম। সাধারণত তরুণ বয়সে যারা ধূমপায়ী হয়, তারাই দীর্ঘমেয়াদি ধূমপানের নেশায় জড়িয়ে যায়। আবার এদের মাঝ থেকেই অন্যান্য মাদকে আসক্ত হবার প্রবণতা দেখা যায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে- যারা হিরোইন, ফেনসিডিল, গাঁজা ইত্যাদি মাদকে আসক্ত তাদের প্রায় শতভাগই পূর্বে ধূমপায়ী ছিল। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে যে, ধূমপান থেকেই অন্যান্য মাদক আসক্তির শুরু। কেননা ধূমপায়ীদের কাছে একসময় আর তামাকের আসক্তি যথেষ্ট মনে হয় না। ফলে তারা অন্য দিকে হাত বাড়ায়। বিশেষ করে কিশোর ও তরুণ ধূমপায়ীদের ক্ষেত্রেই এটা হয়।
এখন প্রশ্ন হচ্ছে, তরুণরা কেন ধূমপানে আসক্ত হয়?
এর পিছনে কারণ অনেক, তবে প্রত্যেকটি একে অপরের সাথে জড়িত।
- বন্ধুদের সঙ্গে বেশির ভাগ তরুণ ধূমপান শেখে। সেই বন্ধু সমবয়সী বা কলেজ ভার্সিটির সিনিয়ির হয়ে থাকে বেশির ভাগ সময়। তরুণীরাও শেখে বান্ধবী আর আপুদের মাধ্যমেই।
- বাড়িতে বড়দের দেখেও ধূমপান শেখে বারির ছোটরা। ধূমপান বস্তুটা যে খারাপ, সেই বোধটাই তাদের মাঝে গড়ে ওঠে না।
- কম বয়সে প্রেম কিংবা প্রেমের “ছ্যাকা” খাওয়া থেকে প্রচুর তরুণ তরুণীর ধূমপান আসক্তির উদ্ভব নয়। সিনেমার নায়কদের অনুকরণে তরুণরা মনে করে ধূমপান করলেই মেয়েদের দৃষ্টিতে আকর্ষণীয় হয়ে ওঠা যায়। আবার প্রেমে সফল না হলে নিজেকে কষ্ট দেয়ার জন্য ধূমপান শুরু করে। তরুণীদের মাঝে এই ব্যাপারটা আশংকা জনক হারে বেশি।
- হতাশা, বিষণ্ণতা, বাড়িতে অশান্তি, পরীক্ষায় ভালো ফল করতে না পারা ইত্যাদি আরও অনেক গুলো কারণেই ধূমপানে আসক্ত হয় তরুণ তরুণীরা। এবং একটা বড় অংশ আসক্ত হয় কেবল “আধুনিক” কিংবা “স্টাইলিশ” হবার শর্ত হিসাবে, কিংবা বন্ধুদের সাথে তাল মিলাতে।
তরুণেরা যেসব ক্ষতির সম্মুখীন-
ধূমপানে কি কি ক্ষতি হয় সে তো আমরা কম বেশি সবাই জানি। তবে কিশোর বা তরুণ বয়সে ধূমপানে আসক্ত হলে ক্ষতির পরিমাণ যে আরও অনেকটা বেশি, তা কি আমরা জানি?
- তরুণ ধূমপায়ীদের দ্রুত ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভবনা অন্যদের চাইতে অনেক বেশি।
- ধূমপানে স্মৃতি শক্তি হ্রাস পায় , ফলে লেখা পড়া আর কাজ কর্মের ক্ষতি হয়।
- মনযোগ কমে যায়।
- কম বয়সে ধূমপানে জড়ালে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং সন্তান জন্মদানে অক্ষমতা দেখা হয়।
- তরুণ কালে ধূমপায়ী হলে ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি তো বাড়েই, সাথের হৃৎপিণ্ডের রক্তনালী সরু হয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে বহুগুণ।
- যে বিষণ্ণতা কমাতে ধূমপানে আসক্তির শুরু হয়, ধূমপানে সেই বিষণ্ণতাও বেড়ে যায়।
এখন বিবেচনা আপনার, আপনি কি চান “ফ্যাশন” বা “স্টাইলের” নামে বিষপান করতে? আপনি কি চান বন্ধুদের সাথে তাল মিলাতে গিয়ে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? আপনি কি চান প্রজনন অক্ষম হয়ে একটি অসম্পূর্ণ জীবন কাটাতে?
সিন্ধান্ত পুরোটাই আপনার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy