1 Answers
ভিক্টোরিয়া মিলান নামের একটি ডেটিং ওয়েবসাইট কর্তৃক বিবাহিত নারীদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে পরকীয়ায় শীর্ষস্থান অধিকার করে আছে ব্রিটিশ নারীরা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বছরের গবেষণায় এক্ষেত্রে শীর্ষ স্থানে ছিল সুইডিস নারীরা। ভিক্টোরিয়া মিলান বিশ্ব নারী দিবসে তাদের ওই গবেষণা প্রকাশ করে। প্রতিদিন ৪ হাজার নারীর উপর পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, ৬৮ শতাংশ নারী পরকীয়ায় জড়িয়ে পড়ছেন কারন তারা স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে সন্তুষ্ট নন। আর ৩২ শতাংশ তাদের নারী তাদের যৌন কামনা মেটানোর জন্য ১ রাতের জন্য কাউকে বেছে নেন। ৪৬ শতাংশ আরও কম সময়ের জন্য কাউকে খুঁজে নেন। আর বাকী ২২ শতাংশের অবস্থা আরও খারাপ। তারা স্বামীর সঙ্গে থাকা অবস্থাতেই কারও সঙ্গে নিয়মিত যৌন কামনা মিটিয়ে থাকেন। ব্রিটিশ নারীদের পরেই রয়েছেন সুইডিস নারীরা আর তারপরের স্থানেই রয়েছে মার্কিন নারীরা। মার্কিন নারীদের ২২ শতাংশ শারিরিক সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত পুরুষদের প্রাধান্য দেয়। আর আয়ারল্যান্ডের নারীদের ৪৬ শতাংশ চায় কেউ তাকে এক রাতের জন্য তৃপ্ত করুক। ফিনল্যান্ডের নারীরা দিনে অন্তত ২ ঘণ্টা অনলাইনে ব্যয় করেন প্রেমিক সন্ধানের ক্ষেত্রে। বেলজিয়ামের নারীদের ২৭ শতাংশ তাদের প্রেমিকের স্থানে কোন বিদেশীকে পেতে নিরাপদবোধ করে। আর স্পেনের নারীদের ৩৪ শতাংশ পরকীয়ার ক্ষেত্রে তাদের চেয়ে বয়স্ক কাউকে খুঁজে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy