1 Answers
আপনার নিজের অফিসেই খেয়াল করে দেখুন গত ৬ মাসে কতজন পুরুষ ও নারী অফিস পরিবর্তন করে চলে গিয়েছেন। তাহলেই এর হিসাবটা সুন্দরভঅবে মিলিয়ে নিতে পারবেন। দেখবেন যে নারীর তুলনায় পুরুষেরাই সবচেয়ে বেশি অফিস পরিবর্তন করেন এবং নারীরা বেশি স্থায়ী হন। এটা আমাদের কথা না এটা একটি গবেষাণার ফলাফল। আজ থেকে ৩০ বছর আগে পুরুষরা তাদের কর্মক্ষেত্র যতটা না পরিবর্তন করতেন, বর্তমান সময়ে এ পরিবর্তনের হার অনেক বেশি। সে তুলনায় নারীরা নিজেদের কর্মক্ষেত্রে অনেক বেশি দিন স্থায়ী থাকেন। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এরকমই এক তথ্য। American Sociological Reviewর ফেব্রুয়ারি ইস্যুতে প্রকাশিত এক নিবন্ধে গত কয়েক বছরের সার্বিক কর্মক্ষেত্র নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশিত হয়। জরিপে অংশ নেয়া কর্মজীবীদের ক্ষেত্রে দেখা যায় ১৯৮৩ সাল থেকে তাদের কর্মজীবন বেশ চমকপ্রদভাবে স্থায়ী। অর্থাৎ এর মাঝে তারা নিজেদের কর্মক্ষেত্র পরিবর্তন করেন নি। তবে এ ফলাফল লিঙ্গ ও বৈবাহিক অবস্থাভেদে বিভিন্ন রকম হয়। বিশেষ করে পুরুষ ও অবিবাহিত নারীদের মাঝে কর্মক্ষেত্র পরিবর্তনের হার খুব বেশি। অন্যদিকে বিবাহিত নারীরা একই কর্মক্ষেত্রে অনেক দিন স্থায়ী থাকেন। ১৯৮৩ থেকে ২০১২ সাল পর্যন্ত নারীদের মাঝে এক কর্মস্থলে স্থায়ী থাকার সময়কাল ৫.৮ বছর থেকে বেড়ে ৬.৯ বছরে উন্নীত হয়েছে। যেসব কর্মজীবী নারী বিবাহিত ও সন্তানের মা তাদের মাঝে এ সময়টি আরো বেশি। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে একই সময়ের মাঝে(১৯৮৩-২০১২) কর্মক্ষেত্রে স্থায়ী হওয়ার সময়কাল ৮.৩ বছর থেকে কমে ৭.৪ বছর হয়েছে।