1 Answers
হাসি দিলেই দাঁতের আসল সৌন্দর্য বের হয়ে যায়। দাঁত যদি হয় সুন্দর ও ঝকঝকে, তাহলে তো কোন সমস্যাই নেই। আর যদি দাঁতটাই হয় অসুন্দর, তবে পুরো ব্যক্তিত্বটাই মাটি। সুস্থ দাঁতের অধিকারী আমারা সবাই হতে চাই। তবে সঠিক যত্ন করেন না বলেই আজকাল দাঁতের সমস্যায় প্রচুর মানুষ ভুগে থাকেন। যদি প্রতিদিন নিয়ম করে সকালে ও রাতে দাঁতের যত্ন নিতে পারেন এবং কিছু পুষ্টিকর খাবারকে দৈনন্দিন খাদ্য তালিকায় স্থান দিয়ে ফেলেন, তাহলে কিন্তু দাঁতের অসুখ থেকে মুক্ত থাকবেন সহজেই। চলুন তাহলে জেনে নিই কোন কোন খাবারগুলো আপনি নিয়মিত খাবেন মূল্যবান দাঁতের সুস্থতায়।
চা
ব্ল্যাক অথবা গ্রিন টি উভয়ই আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চায়ের পলিফেনলস ও কেটচিনস উপদান দাঁতের ক্যাভিটি সমস্যা রোধ করতে সাহায্য করে ও ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে। তবে চিনি ছাড়া চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
দুধ
শক্তিশালী ও মজবুত হতে দাঁতের প্রয়োজন ক্যালসিয়াম। আমরা সবাই জানি দুধে যে পরিমান ক্যালসিয়াম আছে তা আমাদের সুস্থ দেহের জন্য অনেক উপকারী ও সুস্থ দাঁতের জন্য তো প্রতিদিন ১ গ্লাস দুধ অবশ্যই পান করা উচিত। তাছাড়া দুধে ক্যালসিয়াম ছাড়াও আরও আছে ভিটামিন ও ফসফেট যা আমাদের দাঁতের ক্ষতিকর জীবাণু রোধ করে।
দই
দাঁতের সুস্থতায় দই এর উপকারিতা অনেক কারণ দইয়ের উপকারী ব্যাকটেরিয়া আমাদের দাঁতের জন্য খুব ভালো। প্রতিদিন খাবারের আগে কিংবা পরে এক কাপ দই খেতে পারলে তা আপনার দাঁতের জন্য খুবই ভালো ও সাথে সাথে দাঁত পাবে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিনের পুষ্টি।
চকলেট
চকলেটের কথা শুনে অবাক হবেন অনেকেই। কারণ আমরা জানি যে ছোট বেলায় দাঁত নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল চকলেট। কিন্তু অনেক গবেষণায় বের হয়েছে যে ডার্ক চকলেট আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। ডার্ক চকলেটের ট্যানিন দাঁত ক্ষয় রোধ করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই আপনি নিশ্চিন্তে ডার্ক চকলেট খেতে পারেন।
কমলা
ভিটামিন-সি তে ভরপুর কমলার উপকারিতা সম্পর্কে আমাদের সবারই জানা আছে। কমলার প্রাকৃতিক এসিড আমাদের দাঁত ব্রাশ করা ও ফ্লস করার কাজ করে দেয়। কমলার ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন উপাদান আমাদের দাঁতের জন্য খুব উপকারী।
তথ্য সূত্রঃ healthmeup.com
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy