ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সাথে প্রোগ্রামিং এর সম্পর্ক কী?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2574 views

1 Answers

একটি অ্যালগরিদমের ও প্রোগ্রামের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস (complexity analysis) করতে ডিসক্রিট ম্যাথের জ্ঞান প্রয়োজন। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করলে বোঝা যায় যে প্রোগ্রামটি চলতে কী রকম সময় নিবে এবং মেমোরী খরচ হবে। ডিসক্রিট ম্যাথের লজিক অংশটা প্রোগ্রামিং লজিকে বেশ কাজে দেয়। ডিসক্রিট ম্যাথে বিভিন্ন ধরণের প্রমাণের পদ্ধতি শেখানো হয়। যেগুলো বিভিন্ন অ্যালগরিদম সঠিক কী না, সেটি প্রমাণে কাজে লাগে। সেট, গ্রাফ, ট্রি ইত্যাদি বিষয় বিচ্ছিন্ন গণিতের অন্তর্গত। সেগুলো অনেক অ্যালগরিদমের মৌলিক বিষয়। এসব অ্যালগরিদমের সাহায্যে প্রোগ্রাম তৈরি করা যায়। যেমন ঢাকার ট্রাফিক সিস্টেম সংক্রান্ত সফটওয়্যার তৈরি করতে হলে গ্রাফ অ্যালগরিদম জানা প্রয়োজন। কিংবা বিভিন্ন কম্পিউটার গেমসেও গ্রাফ দরকার হয় (এই গ্রাফ মানে কিন্তু গ্রাফ পেপার নয়, এটি বিচ্ছিন্ন গণিতের একটি অংশ)। এরকম আরো অনেক কাজে ডিসক্রিট ম্যাথ লাগে।

2574 views Answered

Related Questions

Next steps