1 Answers
ব্যায়াম করার পরে অনেকেরই স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় না তার কারণ হল সঠিকভাবে ব্যায়ামগুলো না করা এবং কিছু ভুল পদ্ধতি অবলম্বন করা। আপনার ক্ষেত্রেও এই ধরনের কোনো সমস্যা হতে পারে। আপনি হয়ত ব্যায়ামের মাঝে এমন কিছু ভুল করছেন যা আপনার স্বাস্থ্যের পরিবর্তন আনতে ব্যাঘাত ঘটাচ্ছে। জেনে নিন এমন কিছু ভুল সম্পর্কে। - ব্যায়ামের সঠিক পদ্ধতিটি না জেনে ব্যায়াম করে যাওয়া একটি ভুল কাজ। ব্যায়ামটি করার আগে ব্যায়ামটি সম্পর্কে সঠিকভাবে জানুন এরপরে তা করার চেষ্টা করুন। - ব্যায়ামের পরপর পানি খাওয়া। এই কাজটি প্রায়ই মানুষই করে থাকেন। ব্যায়াম করার পরে হাঁপিয়ে উঠলে পানি খেয়ে ফেলেন অনেকে। এটি একেবারেই উচিত না। - ব্যায়ামের পরপর ভারী কোনো খাবারও খাওয়া উচিত না। এমনটিও করে থাকেন অনেকে। - খুব প্রয়োজন না হলে ইন্সট্রুমেন্ট ব্যবহার না করাই ভালো। সাধারণ ব্যায়াম করাই স্বাস্থ্যোপযোগী। - আপনি হয়ত ব্যায়াম করছেন ঠিকই কিন্তু অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি গ্রহণ করছেন যা মোটেও উচিত নয়। হতে পারে এর জন্যই আপনার স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy