আমার স্ত্রীর বাম পায়ের রানের চিপায় ফোঁড়ার মত কি যেন একটা হয়েছে সমাধান দিন প্লিজ ।?
আমার স্ত্রীর বয়স ২০ বছর, বেশ কয়েকমাস আগে হঠাৎ তার পায়ু পথ ও যোনী পথ হইতে ডান দিকে মাঝামাঝি যায়গায় অর্থাৎ দুই পায়ের রানের চিপায় ছোট ফোঁড়ার মত দেখা যায় ।
এর কিছুদিন পর সেটি পাঁকে এবং পুঁজ বের করা হয়, কিন্তু উচু ঢিবির মত হয়ে যাওয়া অংশ পুরোপুরি নামেনি হালকা উচু থেকেই গিয়েছিল ।
৩ দিন আগে দেখলাম ওখানে আবার পুঃনরাই উচু ঢিবির মত হয়েছে, এটা ফোঁড়া নয় ফোঁড়া হলে তো প্রচন্ড ব্যাথা হতো কিন্তু এতে ব্যাথা নেই এমনিতে দেখতে ছোটই লাগে কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে চামড়ার ভেতরে আরো বড় অনূভূত হয় ।
এটা অর্শ বা গেজ নয় এটা কি রোগ যদি বলতেন এবং এর চিকিৎসাটা যদি বলতেন ?
এবং সেড়ে যাওয়ার পর আবার কেন হলো ?
এবং এটা পুরোপুরি নির্মূল হবে কিভাবে যদি বলতেন ?
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য | ওনার ইউরিনে সমস্যা আছে কিনা বা ওনার সাদা স্রাব যায় কিনা, বলেন নি তবে ওনার সমস্যাটি ব্যাকটেরিয়া সংক্রামন এর কারনে হবে যা মাসিকের সময় গোপনাঙ্গ ভালো করে পরিস্কার না করার কারন হতে পারে | এছাড়াও এটি যৌন বাহিত রোগের কারনেও হতে পারে সুতারাং আপনি একজন গাইনী ডাক্তারের কাছে আপনার স্ত্রীকে নিয়ে যান | প্রয়োজনীয় টেস্ট দিতে পারে সেগুলো করবেন এবং প্রেসক্রিপসন করে নিবেন| ওনার আক্রান্ত স্থানটি পরিস্কার রাখতে বলবেন| পুঁজ আসলে তা পরিস্কার করে হালকা গরম পানি দিয়ে পরিস্কার করতে বলবেন | আসা করি বুঝতে পারছেন |
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy