1 Answers
আপনি বা আপনার আশেপাশের যে কেউ এই সমস্যায় আক্রান্ত, তাদের জন্য কিছু পরামর্শ: • ইন্টারনেট ব্যবহারের জন্য প্রস্তুত না হলে, ইন্টারনেট সংযোগ বা ব্যক্তিগত মুঠোফোন নয়। নিজেকে কতটুকু নিয়ন্ত্রণ করতে সক্ষম, তা আগে বিবেচনা করতে হবে।। • গ্যাজেট আর ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তার একটি সময়সীমা বেঁধে নিন। নিজের সঙ্গে চুক্তিতে আসুন, যাতে নিয়মগুলো পালন করতে পারেন। সময় মেনে চলতে চেষ্টা করুন। • বাসার ডেস্কটপ কম্পিউটারটি প্রকাশ্য স্থানে রাখুন। যাতে আপনার মুঠোফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করা সবাই দেখতে পান, সেদিকে গুরুত্ব দিন। • নিরাপত্তামূলক অনেক সফটওয়্যার আছে। সেগুলো ব্যবহার করুন, যাতে আপনার বাসার সংযোগ থেকে কোনো নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশ করা না যায়। এ বিষয়ে আপনার ইন্টারনেট সংযোগদাতা বা প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।