1 Answers
প্রথমে সবগুলো বিষয়ের প্রাপ্ত গ্রেডকে পয়েন্টে লিখুন.. তারপর পয়েন্ট সব গুললো যোগ করুন.. এবার মোট পয়েন্টকে মোট বিষয় সংখ্যা দিয়ে ভাগ করলে আপনার গ্রেড পয়েন্ট বের হবে.. তবে ৫০ নাম্বরের বিষয় থাকলে এ শর্টকাট পদ্ধতি কার্যকর নয়.. তার জন্য ২য় পদ্ধতি অনুসরন করতে হবে.. ২য় পদ্ধতিঃ আপনাদের সুবিধার জন্য উদাহরন হিসাবে দিচ্ছিঃ ১.ধরুন আপনার মোট বিষয় ৭ টি..যেমনঃ বাংলা, ইংরেজী, গনিত , বিজ্ঞান, সমাজ, কৃষি ও মৌখিক..২. এখন বাংলার টোটাল মাকর্স হলো ১০০ আর ক্রেডিট ৪, ইংরেজীর মাকর্স ১০০, ক্রেডিট ৪, গনিতের মাকর্স ১০০ ক্রেডিট ৪, বিজ্ঞান এর ১০০ আর ক্রেডিট ৪, সমাজের টোটাল মাকর্স ৫০ ক্রেডিট ২, কৃষির মাকর্স ৫০ ক্রেডিট ২, মৌখিক(টার্ম পেপার সহ) টোটাল মার্কস ১০০ ক্রেডিট ৪.. তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হলঃ ৪+৪+৪+৪+২+২+৪=২৪ এখন ধরুন আপনি বাংলায় B +(3.25), ইংরেজীতে B(3), গনিতে B(3), বিজ্ঞান C (2.25), সমাজে C+(2.50), কৃষিতে B+(3.25), মৌখিক A +(4.00) পেলেন..এখন আপনার কাজ হলো, প্রত্যকটা বিষয়ের পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা.. চলুন করা যাক.. ★বাংলা (৩.২৫ গুন ৪) =১৩ ইংরেজী (৩ গুন ৪) =১২ গনিত (৩ গুন ৪)=১২ বিজ্ঞান (২.২৫ গুন ৪) =৯ সমাজ (২.৫০ গুন ২)=৫ কৃষি (৩.২৫ গুন২)= ৬.৫ মৌখিক (৪.০০ গুন ৪)=১৬। ★ক্রেডিট দিয়ে গুন করার পর আসুন দেখি টোটাল কত হল (১৩+১২+১২+৯+৫+৬.৫+১৬) =৭৩.৫ ★ এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করি.. (৭৩.৫/২৪)=৩.০৬২৫ বা ৩.০০(প্রায়) ★ উক্ত ৩.০০ ই হলো আপনার CGPA. ★এ ক্ষেত্রে অাপনার Grade হল B বি.দ্রঃ ★ 3.00 point এ 1st Class ★ 2.25-2.99 point এ 2nd Class
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy