Ssc result এর গ্রেড বের করবো কিভাবে?

আমি ২সাবজেক্ট এ  A+  ৪সাবজেক্ট এ  A  ৭সাবজেক্ট এ  A-  ১সাবজেক্ট এ B পেয়েছি আমার গড় পয়েন্ট কত..?     

3085 views

1 Answers

GPA হিসেব করার সিস্টেম :

A+ = 5

A = 4

A- = 3.5

B = 3

C = 2

D = 1


এবার প্রতিটা সাবজেক্টে কোন গ্রেড  সে অনুযায়ী 4+5+3.5 এভাবে যোগ করে সমষ্টি বের করতে হবে। এক্ষেত্রে অপশনাল সাবজেক্ট থেকে 2 বিয়োগ করতে হবে। ধরেন আপনার কৃষিশিক্ষা অপশনাল সেখানে আপনি A গ্রেড পেয়েছেন, তাহলে পয়েন্ট হলো 4 সেখান থেকে বিয়োগ দিবেন 4-2 = 2 মানে এখানে 2 যোগ হবে। এভাবে মোট সমষ্টি যোগ করে আপনার টুটাল সাবজেক্ট দিয়ে ভাগ দিবেন। টুটাল সাবজেক্টে অপশন সাবজেক্ট হিসেব করা হবে না। মানে ধরেন আপনার অপশনাল সহ ১২ টা সাবজেক্ট তাহলে আপনার হিসেব করতে হবে ১১ টা সাবজেক্ট। সেক্ষেত্রে ইংরেজি ১ম ও ২য় পত্র মিলে একটা সাবজেক্ট এবং বাংলা ১ম ও ২য় পত্র মিলে একটা সাবজেক্ট।



শর্টকার্ট হিসেব এবং আপনার প্রশ্ন অনুযায়ী রেজাল্ট:


(2×5)+(4×4)+(7×3.5)+3

= 53.5


অপশনাল সাবজেক্টের ২ বিয়োগ করে।


53.5 - 2

=51.5


আপনি ১৪ টি সাবজেক্ট উল্লেখ করছেন।  ১৪ টি থেকে অপশনাল একটা বাদ দিয়ে ১৩ টা সাবজেক্ট।  সেক্ষেত্রে আপনার জিপিএ হবে:

51.5 ÷ 13

= 3.96


বি.দ্র. SSC তে মোট ১২ সাবজেক্ট। কিন্তু আপনি উল্লেখ করেছেন ১৪ সাবজেক্ট। যার কারণে আপনার জিপিএ সঠিক হবে না। তবে পদ্ধতি ঠিক আছে সে জন্য আপনি নিজেও চায়লে পয়েন্ট হিসেব করতে পারেন৷

3085 views Answered

Related Questions

Next steps