1 Answers

ডিম আর অলিভ অয়েলের মিশ্রণ আপনার চুলের জন্যে দারুণ হেয়ার প্যাক হতে পারে। কিন্তু আপনি কি জানেন, আপনার কোঁকড়ানো চুলকে সোজা করতে এদের জুড়ি নেই! ডিম আপনার চুলকে মজবুত আর শক্তিশালী বানাবে, আর অলিভ অয়েল আপনার চুলকে ময়েশ্চারাইজড রাখবে। আর এই দুটোর মিশ্রণ আপনার চুলকে সহজে সোজাও করবে। উপকরণঃ ২ টো ডিম ৪ চামচ অলিভ অয়েল পদ্ধতিঃ ডিম ভালো করে ফেটিয়ে তাতে অলিভ অয়েল মেশান। এবার আপনার মাথায় ওটা ভালো করে মাখিয়ে বড় দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে নিন।  শাওয়ার ক্যাপ: পরে মিনিট ৪০ মতো রেখে হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। তারপর দেখবেন আপনার কোঁকড়ানো চুল কতটা স্ট্রেট হল।

5465 views Answered

Related Questions

Next steps