1 Answers
গরমে পোষা কুকুরের প্রতি আলাদা যত্ন নেওয়া দরকার। এসময় মানুষের ন্যায় কুকুরেরও Heat stroke হওয়ার সম্ভবনা থাকে। এছাড়া Dehydrated হয়েও যেতে পারে। এজন্য আপনার করণীয়- * পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। * এসময় খাওয়ার পরিমান অনেকটা কমে যায়। কিন্তু দৌড়াদৌড়ির ফলে শক্তিব্যয় যেহেতু আগের মতোই হয়, তাই সহজপাচ্য খাবার(তরল জাতীয়) বেশি করে দিতে হবে। * এসময় গায়ে পোকামাকড়ের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই নিয়মিত গোসল করাতে হবে। শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।গরমের কারণে ভুলেও শেভ করানো যাবে না। কারণ, এদের পশমই এদেরকে অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করে। তবে যেসব কুকুরের অনেক লম্বা পশম থাকে, সেগুলোর ক্ষেত্রে কিছুটা ছেঁটে দেওয়া যেতে পারে, যেটাকে বলে Trimming। * ব্যায়াম কিংবা খেলাধুলার জন্য বাইরে নিয়ে গেলে অবশ্যই পানি সাথে নিতে হবে। আর অতিরিক্ত গরমে বাইরে নিয়ে না যাওয়াই ভালো, তবে খুব সকালে কিংবা শেষবিকেলে গরম কম থাকে, তাই এই সময়টা বাইরে যাওয়ার উপযুক্ত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy